এক্সপ্লোর

Ring of Fire: গায়েব হয়ে যাবে সূর্য, আগুনরঙা আংটি দেখা যাবে শুধু, আগামী বছরের শুরুতেই বলয়গ্রাস

Solar Eclipse News: ২০২৬ সাল শুরু হতেই ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণের সাক্ষী থাকবে গোটা বিশ্ব।

নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই বড় চমক অপেক্ষা করছে। কিছু ক্ষণের জন্য গায়েব হয়ে যাবে সূর্য। চোখে পড়বে শুধুমাত্র অগ্নিবলয়। চাঁদ সূর্যের সামনে চলে আসবে ওই সময়। সূর্য ঢাকা পড়ে গেলেও, উজ্জ্বল বলয়ের মাধ্যমে উপস্থিতির জানান দেবে। এই বিশেষ মহাজাগতিক ঘটনাকে বলয়গ্রাস সূর্যগ্রহণও বলা হয়। (Solar Eclipse News)

২০২৬ সাল শুরু হতেই ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণের সাক্ষী থাকবে গোটা বিশ্ব। ওই সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বেশি হবে। ফলে চাঁদের থেকে আকারে ছোট হয়ে ধরা দেবে চোখে। ফলে সূর্যকে পুরোপুরি ঢেকে দিতে পারবে না চাঁদ। (Ring of Fire)

এক্ষেত্রে টিনের কৌটোর ঢাকনার মতো, চাকতির আকারে সূর্যের মূল অংশই ঢাকা পড়বে শুধু। চারপাশ থেকে বলয়াকার সূর্য দৃশ্যমান হবে, যা দেখতে হবে আংটির মতো। পৃথিবী থেকে যে আকারে সূর্যকে দেখি আমরা, তার ৯৬ শতাংশই ঢাকা পড়ে যাবে ওই দিন।

ইংরেজিতে অগ্নিবলয়াকার ওই সূর্যকে ‘Ring of Fire’ বলা হয়। একেবারে চরম পর্যায়ে মাত্র ২ মিনিট ২০ সেকেন্ডই ওই রূপে দেখা যাবে সূর্যকে। আন্টার্কটিকার আকাশ থেকে সূর্যের ওই অবস্থা দেখা যাবে। 

অর্থাৎ হাতেগোনা কিছু মানুষই Ring of Fire দেখতে পাবেন। আন্টার্কটিকার Concordia এবং Mirny গবেষণাকেন্দ্র থেকে সূর্যের ওই রূপ দেখতে পাবেন বিজ্ঞানীরা। রোমাঞ্চের খোঁজে দক্ষিণ মহাসাগর অভিযানে যাওয়া মানুষজনও চাক্ষুষ করতে পারবেন ওই বিশেষ মুহূর্ত। আমরা ছবি বা ভিডিও-র মাধ্যমেই দেখতে পাব।

তবে ওই সময় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা থেকেও দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ। আধ খাওয়া কমলালেবুর মতো দেখতে লাগবে সূর্যকে। 

বছরভর সূর্যগ্রহণ চাক্ষুষ করলেও, প্রতিবারই মুখিয়ে থাকেন মহাকাশপ্রেমীরা। কারণ চাঁদের চেয়ে আকারে ৪০০ গুণ বড় সূর্যকে চাঁদের দ্বারা আড়াল হতে দেখা যায় পৃথিবী থেকে। ২০২৬ সালের ১২ অগাস্টও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন থেকে। সম্পূর্ণ ২ মিনিটের জন্য সূর্য গায়েব হয়ে যাবে। কোনও অগ্নিবলয়ও দেখা যাবে না ওই সময়।

সূর্য এবং পৃথিবীর মধ্যিখানে চাঁদ চলে এলে, তখনই সূর্যগ্রহণ হয়। চাঁদ সূর্যকে ঢেকে দেয়, কখনও সম্পূর্ণ ভাবে, কখনও আবার আংশিক ভাবে। ফলে পৃথিবীর বহু জায়গায় চাঁদের ছায়া পড়ে। সূর্যগ্রহণ চার ধরনের হয়, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, বার্ষিক সূর্যগ্রহণ, আংশিক সূর্যগ্রহণ এবং মিশ্র সূর্যগ্রহণ। 

  • চাঁদ যখন পুরোপুরি ঢেকে দেয় সূর্যকে, তা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদের ছায়া যেখানে যেখানে পড়ে, সেখানে অন্ধকার নেমে আসে। চাঁদের পিছনে সূর্যের পাতলা আলোকবলয়ই শুধু চোখে পড়ে, যা এমনি দিনে স্পষ্ট বোঝা যায় না। 
  • আবার চাঁদ যখন সূর্যের সামনে দিয়ে যায় এবং পৃথিবী থেকে তার অবস্থান হয় সবচেয়ে কাছে বা দূরে, সেই সময় চাঁদ সূর্যকে চাঁদ এমন ভাবে ঢেকে রাখে, যাতেচাকতিটিকে সামান্য ছোট দেখায় সূর্যের চাকতির তুলনায়। এর ফলে শুধুমাত্র সূর্যের পরিধি দেখা যায়, যাকে দেখতে লাগে আগুনের বলয় বা আংটির মতো। একে বলা হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ।
  • সূর্যের কিছুটা অংশ যখন ঢেকে দেয় চাঁদ, সূর্যকে অর্ধচন্দ্রাকার দেখায়। একে বলা হয় আংশিক সূর্যগ্রহণ, যা সাধারণত ঘটে থাকে। 
  • মিশ্র সূর্যগ্রহণ হল সবচেয়ে বিরলতম সূর্যগ্রহণ। পৃথিবীর উপর দিয়ে চাঁদের ছায়া যখন সরে সরে যায়, সেই সময় পৃথিবীর কিছু অংশ থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। কোথাও কোথাও আবার আংশিক গ্রহণ চোখে পড়ে। হয়ত পূর্ণগ্রাস দিয়ে শুরু হল, কিন্তু গ্রহণ শেষ হল বলয়গ্রাস বা আংশিক দিয়ে।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget