এক্সপ্লোর

Infertility in Women: সন্তানধারণে অসফল, বিফল IVF-ও, সিমেন অ্যালার্জিও কারণ হতে পারে বন্ধ্য়াত্বের!

Sperm Allergy and Infertility: মহিলাদের বন্ধ্যাত্বের কারণ স্পার্ম অ্যালার্জি। বিরল ঘটনা সামনে এল আরও একটি।

নয়াদিল্লি: সন্তানধারণে চেষ্টায় কোনও খামতি রাখেননি। স্বাভাবিক পদ্ধতিতে চেষ্টা করেছেন, IVF-ও করিয়েছেন দু’বার। তার পরও মা হতে পারছিলেন না তরুণী। সামান্য অ্যালার্জি ছাড়া তেমন কোনও সমস্যাও ধরা পড়েনি। কিন্তু তিন বছর পর শেষ পর্যন্ত মা না হতে পারার যে কারণ সামনে এল, তা কল্পনাও করতে পারেননি ওই তরুণী। বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন যে মহিলারা, তাঁদের জন্যও এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। (Sperm Allergy and Infertility)

ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত গবেষণাপত্রে বিশদ রিপোর্ট প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই মা হওয়ার চেষ্টা করছিলেন ওই তরুণী। দু’বার IVF-ও করিয়েছেন তিনি। কিন্তু কিছুতেই মা হতে পারছিলেন না। বার বার করে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয় তাঁকে। মা না হওয়ার মতো তেমন কোনও কারণ খুঁজে পাওয়া যায়নি সেখানেও। তরুণীর সঙ্গীকে পরীক্ষা করা হয়েছিল কি না, তার উল্লেখ নেই রিপোর্টে। তবে যে বিষয়টি তুলে ধরা হয়েছে, তা বেশ গুরুত্বপূর্ণ। (Infertility in Women)

আরও পড়ুন: ভবানীপুরে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ মমতার, EVM, VVPAT, সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল হাইকোর্ট

স্পার্ম অ্যালার্জি কী?

গবেষণাপত্রটিতে বলা হয়েছে, ওই তরুণীর হাঁপানির সমস্যা ছিল। ছিল অ্যালার্জির সমস্যাও। ছত্রাক, বিড়ালের রোম, ধুলোয় অ্যালার্জি ছিল তাঁর। ওই অ্যালার্জির জেরেই সন্তানধারণে সমস্যা হচ্ছে কি না, তা যাচাই করাতে যান। সেখানে রক্তপরীক্ষা করা হলে দেখা যায়, ইওসিনোফিলের মাত্রা বেশি ওই তরুণীর শরীরে। ওইসিনোফিল এক ধরনের শ্বেতকণিকা, যা অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান থেকে রক্ষা করে শরীরকে। ওই তরুণীর অণুজীব, আগাছা, পরাগরেণু, পোকামাকড়, কুকুরের শরীর থেকে নির্গত অ্যালার্জেনও সহ্য হতো না। বিশেষ করে ক্যানিস ফ্যামিলিয়ারিস অ্যালার্জেন ৫ (Can f 5) প্রোটিনের প্রতি সংবেদনশীল ছিলেন, যা মরা কুকুরের চামড়ার কণা এবং মূত্রে পাওয়া যায়। ওই Can f 5 প্রোটিন পাওয়া যায় পুরুষদের শুক্রাণুতেও। অর্থাৎ স্পার্ম বা শুক্রাণুতেও অ্যালার্জি রয়েছে ওই তরুণীর। তাঁর মা হতে না পারার নেপথ্যে এই অ্যালার্জির ভূমিকা রয়েছে।

আরও পড়ুন: সুরাবর্দি-বিতর্কে মুখ খুললেন শুভেন্দু অধিকারী, বিধানসভায় বললেন, ‘মুঘল-পাঠানদের নাম থাকবে না’

বন্ধ্যাত্বের উপর স্পার্ম অ্যালার্জির প্রভাব

ওই তরুণী জানিয়েছেন, নিরোধক ছাড়া সঙ্গমের পর নাকবন্ধ হয়ে যেত তাঁর, হাঁচিও হতো। তিনিও বিষয়টিকে গুরুত্ব দেননি, চিকিৎসকরাও সেই নিয়ে কাটাছেঁড়া করেননি। ওই তরুণীর আরও অ্যালার্জি টেস্ট হয়। তাঁর পুরুষ সঙ্গীর শুক্রাণুর নমুনাও সংগ্রহ করা হয়। আর তাতেই দেখা যায় ওই তরুণীর Human Seminal Plasma Allergy রয়েছে, অর্থাৎ শুক্রাণুর তরল অংশ, যাতে স্পার্ম সেল থাকে, তাতে অ্যালার্জি তাঁর। গবেষকদের মতে, শুক্রাণুতে সংবেদনশীলতা মহিলাদের বন্ধ্যাত্বের কারণ হতে পারে। এতে প্রজননের অঙ্গগুলিতে প্রদাহজনিত সমস্যা দেখা দেয়। ওই শুক্রাণুজনিত অ্যালার্জির দরুণই তরুণীর IVF চিকিৎসাও জটিল হয়ে পড়ে কি না, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। কারণ যে ভ্রূণ প্রতিস্থাপন করা হয়েছিল, তাতে ওই শুক্রাণু থাকার কথা নয়। 

এক্ষেত্রে নিরোধক ব্যবহার অ্যালার্জি রোখার অন্যতম উপায়। কিন্তু সেক্ষেত্রে গর্ভধারণ সম্ভব নয়। আপাতত অ্যালার্জি দূর করার চিকিৎসা করা প্রয়োজন। সেই চিকিৎসা এই মুহূর্তে নেই লিথুয়ানিয়া। তাই সাময়িক ভাবে সঙ্গমের আগে antihistamine ওষুধ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু তাতেও সমস্যা দূর হয়নি। বরং জ্বালা ভাব, চোখের পাতা ফুলে যাওয়া, চোখে জল আসার মতো সমস্যা রয়েছে। আপাতত আর চিকিৎসাধীন নেই ওই তরুণী। এখনও পর্যন্ত গোটা পৃথিবীতে এমন ৮০টি শুক্রাণু-অ্যালার্জির ঘটনা সামনে এসেছে। সন্তানধারণের ক্ষেত্রে ঠিক কী প্রভাব পড়ছে, তা নির্ধারণের কাজ চলছে এখনও।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget