এক্সপ্লোর

Calcutta High Court: ভবানীপুরে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ মমতার, EVM, VVPAT, সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল হাইকোর্ট

Mamata Banerjee Bhowanipore Results: ভবানীপুর কেন্দ্রের সিসি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভোটের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: ভবানীপুরের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় এবার CC ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল আদালত। EVM, VVPAT ও CC ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের। আদালতের অনুমতি ছাড়া কোনও তথ্য মোছা যাবে না, নির্দেশ হাইকোর্টের। ২ মাস পর হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১১৪ ভোটে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee Bhowanipore Results)

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মমতার সঙ্গে সরাসরি লড়াই ছিল শুভেন্দু অধিকারীর। ভোটের ফল বেরোলে দেখা যায়, শুভেন্দুর কাছে ১৫ হাজার ১১৪ ভোটে পরাজিত হয়েছেন মমতা। এর পর রাজ্যে পালাবদল ঘটে। রাজ্যের মুখ্য়মন্ত্রী হন শুভেন্দু। ভবানীপুর আসনটিকে রেখে নন্দীগ্রাম ছেড়ে দেওয়ার ঘোষণা করেন তিনি। সেই ভবানীপুরের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়েই সম্প্রতি আদালতের দ্বারস্থ হন মমতা। ইলেকশন পিটিশন দায়ের করেন। (Mamata Banerjee)

আরও পড়ুন: উদ্ধব-শিবসেনায় বড় ভাঙন, লাভবান হচ্ছেন একনাথ শিন্ডে, কিন্তু বিজেপি-র চিন্তা কি বাড়ল?

গত ১৬ জুন হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেন মমতা। সশরীরে আদালতে উপস্থিত হন তিনি। সেখানে তাঁর সঙ্গে ছিলেন দোলা সেন, কল্যাণ বন্দ্য়োপাধ্যায়, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়রা। এর আগে, ২০২১ সালে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজয়ের পরও আদালতের দ্বারস্থ হন মমতা। সেই মামলার নিষ্পত্তি হয়নি আজও। সেইমতো ভবানীপুর নিয়েও আদালতে গেলেন তিনি। আর তার পরই আদালত জানাল, ভবানীপুর কেন্দ্রের সিসিটিভি ফুটেজ, EVM, VVPAT-সব তথ্য সংরক্ষণ করতে হবে। আদালতের অনুমতি ছাড়া কিছু মোছা যাবে না।

ভারতে নির্বাচনী তথ্য সংরক্ষণ বিয়ে নির্দিষ্ট বিধি রয়েছে নির্বাচন কমিশনের, যার আওতায় ফলাফল প্রকাশের ৪৫ দিন পর্যন্ত CCTV, ওয়েবকাস্টিং সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকে। কাগজে ছাপানো VVPAT স্লিপ সংরক্ষিত থাকে এক বছর সময়কাল পর্যন্ত। ওই সময়ের মধ্যে ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হলে আদালত যদি নির্দেশ দেয়, সেক্ষেত্রে আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সব তথ্য সংরক্ষণ করতে হয়। একই ভাবে EVM-এর মেমোরি লগও ৪৫ দিন সংরক্ষণ রাখতে হয়। 

আগের বিধিতে সংশোধন ঘটিয়ে ২০২৪ সালে এই নয়া বিধি চালু করা হয়। তার আগে পর্যন্ত যদিও তিন থেকে ১ বছর পর্যন্ত সব তথ্য সংরক্ষিত রাখার চল ছিল। ১৯৬১ সালের সেই কনডাক্ট অফ ইলেকশন রুলসের বিধিতে সংশোধন ঘটানো হয়। ভোটারদের 'গোপনীয়তা রক্ষা'কে অগ্রাধিকার দিয়ে, অপব্যবহারের আশঙ্কার কথা জানিয়ে বিধি সংশোধন করা হয়। মমতা ৪৫ দিনের সময়সীমার মধ্যেই আদালতের দ্বারস্থ হন। আজ তথ্য সংরক্ষণের নির্দেশ দিল আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget