এক্সপ্লোর

মরণ-বাঁচন ম্যাচের আগে বোলিং নিয়ে চিন্তায় বিরাট, কাল দলে আসতে পারেন অশ্বিন

লন্ডন: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ বি-র শেষ দুটি ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল হয়ে গিয়েছে। ভারত-দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে যে দুটি দল জিতবে, তারাই সেমি-ফাইনালে পৌঁছে যাবে। কাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। এই ম্যাচের আগে গতবারের চ্যাম্পিয়নদের চিন্তা বোলিং এবং ফিল্ডিং নিয়ে। ব্যাটসম্যানদের ফর্ম নিয়ে চিন্তা নেই। প্রথম দুটি ম্যাচেই তিনশোর বেশি রান করেছে ভারত। কিন্তু গত ম্যাচে ৩২১ রান করেও, শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গিয়েছে ভারত। বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও জঘন্য হয়েছে। মরণ-বাঁচন ম্যাচের আগে দলের এই ‘রোগ’ সারানোই বিরাট কোহলির লক্ষ্য। বোলিং বিভাগকে শক্তিশালী করার জন্য দলে আনা হতে পারে অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। সেক্ষেত্রে ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদবের মধ্যে একজনকে বাদ দেওয়া হতে পারে। শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর ভারতীয় দলের আত্মবিশ্বাস ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তার উপর দক্ষিণ আফ্রিকা একদিনের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে। ফলে এবি ডিভিলিয়ার্স, কুইন্টন ডে কক, জেপি ডুমিনি, ডেভিড মিলারদের বিরুদ্ধে ভারতের লড়াই সহজ হবে না। তবে বিরাটদের পক্ষে স্বস্তির বিষয় হল, ভারত যেমন শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গিয়েছে, দক্ষিণ আফ্রিকাও তেমনই পাকিস্তানের বিরুদ্ধে হেরে গিয়েছে। তাছাড়া এখনও ‘চোকার্স’ বদনাম ঘোচাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ভারতের আশা, আগামীকালও চাপের মুখে ভেঙে পড়বেন ডিভিলিয়ার্সরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: ইলেক্টোরাল অফিসারের চিঠি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম CAB, আজ জরুরি বৈঠকে ঝড় উঠবে?
ইলেক্টোরাল অফিসারের চিঠি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম CAB, আজ জরুরি বৈঠকে ঝড় উঠবে?
England vs Argentina: রাত জাগার জন্য তৈরি তো? আর্জেন্তিনা-ইংল্যান্ড ম্য়াচের আগে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর
রাত জাগার জন্য তৈরি তো? আর্জেন্তিনা-ইংল্যান্ড ম্য়াচের আগে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর
England vs Argentina: 'লোকে যতটা বলছে, ততটা ...', ইংল্যান্ড ম্যাচের আগে কী বললেন মেসিদের কোচ স্কালোনি?
'লোকে যতটা বলছে, ততটা ...', ইংল্যান্ড ম্যাচের আগে কী বললেন মেসিদের কোচ স্কালোনি?
England vs Argentina: শেষ চারে আর্জেন্তিনা বনাম ইংল্যান্ড মহারণ, কীভাবে বিশ্বকাপের সেমিফাইনালে মেসি, কেনরা?
শেষ চারে আর্জেন্তিনা বনাম ইংল্যান্ড মহারণ, কীভাবে বিশ্বকাপের সেমিফাইনালে মেসি, কেনরা?

ভিডিও

TMC News: কোথায় হবে কালীঘাট তৃণমূলের ২১ জুলাই? শর্তসাপেক্ষে জানাল হাইকোর্ট
Madan Mitra:
Abhishek Banerjee: বেলা ১১.৪৯ মিনিটে বিধাননগর আদালতে পৌঁছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৪ গাড়ির কনভয়
Weather Update | রথেও বৃষ্টির ভ্রূকুটি, হলুদ সতর্কতা জারি বিভিন্ন জেলায় | ABP ANANDA LIVE
Madan Mitra News | 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
Darjeeling Accident : ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
Avishek Banerjee : অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
Expired Maggi: মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
FIFA World Cup 2026: মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
Embed widget