এক্সপ্লোর

Rashid Khan: পিঠের অস্ত্রোপচার, কতদিন মাঠের বাইরে থাকতে হবে আফগানিস্তানের তারকাকে?

Afghanistan Cricket Team : টুর্নামেন্ট চলাকালীনই তাঁর চোট ছিল। পিঠের সেই চোট নিয়েই দেশের হয়ে লড়েছেন রশিদ। তবে বিশ্বকাপের পরই অস্ত্রোপচার করাতে হল তাঁকে।

কাবুল: বিশ্বকাপের (ODI World Cup) মঞ্চে হইচই ফেলে দিয়েছিলেন তাঁরা। গ্রুপ পর্বে ৪ ম্যাচ জিতে আট পয়েন্টে শেষ করেছিল আফগানিস্তান (Afghanistan)। অল্পের জন্য সেমিফাইনালের টিকিট পায়নি। আর টুর্নামেন্টে আফগানিস্তানের হয়ে প্রায় প্রতি ম্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারকা স্পিনার রশিদ খান (Rashid Khan)। টুর্নামেন্ট চলাকালীনই তাঁর চোট ছিল। পিঠের সেই চোট নিয়েই দেশের হয়ে লড়েছেন রশিদ। তবে বিশ্বকাপের পরই অস্ত্রোপচার করাতে হল তাঁকে। আপাতত বেশ কিছুদিন মাঠের বাইরে কাটাতে হবে আফগান স্পিনারকে।

সদ্যসমাপ্ত বিশ্বকাপে নয় ম্য়াচে চারটিতে জিতেছিল আফগানিস্তান। তিন বিশ্বচ্যাম্পিয়ন দলের পাশাপাশি নেদারল্যান্ডসকেও হারিয়েছেন আফগানরা। তবে লিগ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার ম্যাচে খেলতে পারেননি রশিদ। পিঠের ব্যথায় সেই থেকেই কাবু ছিলেন তিনি।                                                

এবার বিশ্বকাপ শেষ হতেই তাই চিকিৎসকের পরামর্শ মতো অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। পিঠে অস্ত্রোপচার হয়েছে তাঁর। এখন কেমন আছেন আফগান লেগস্পিনার? জানিয়ে দিয়েছেন নিজেই। হাসপাতালের বিছানায় শুয়ে ‘থাম্বস আপ’ দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, অস্ত্রোপচার সফল। ক্যাপশনে রশিদ লিখেছেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য। সব ভালোভাবেই মিটেছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছি। মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছি।’                         

 

তবে আসন্ন বিগ ব্যাশ লিগে খেলতে পারবেন না তিনি। বিগ ব্যাশ লিগেও যা বড় ধাক্কা। কিছুদিন আগে ইংরেজ তারকা হ্যারি ব্রুক বিগ ব্যাশ লিগ থেকে নাম প্রত্যাহার করেছেন। আর এবার রশিদ অস্ত্রোপচারের কারণে নাম প্রত্যাহার করলেন।                            

আরও পড়ুন: অপয়া মোদির জন্যই কাপ ফাইনালে হার, তোপ রাহুলের, কী বললেন শামি?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget