এক্সপ্লোর

Khel Ratna Award : প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে খেলরত্নের জন্য মনোনীত, সুনীলকে অভিনন্দন এআইএফএফ-এর

AIFF congratulates Sunil Chhetri : টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া পাশাপাশি খেলরত্নের জন্য মনোনীত হয়েছেন আরও দশজন ক্রীড়াবিদ, খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। এবছর ১১ জনকে বেছে নেওয়া হয়েছে।

নয়া দিল্লি : মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় সুনীল ছেত্রীকে অভিনন্দন জানাল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এর আগে সুনীল পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। এবার প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তার পর থেকেই শুভেচ্ছাবার্তা আসছে দেশের অন্যতম সেরা এই ফুটবলারের কাছে।

এআইএফএফ-এর তরফে প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল এক বিবৃতিতে বলেছেন, অভিনন্দন ! সুনীলের থেকে বেশি যোগ্য কেউ নেই এই পুরস্কারে মনোনীত হওয়ার জন্য। উনি ভারতীয় ফুটবলের পতাকা বাহক এবং রোল মডেল। দেশ এবং নিজের ক্লাবের জন্য অনেক খ্যাতি অর্জন করেছেন। ভবিষ্যতের জন্য তাঁকে শুভেচ্ছা রইল। অদূর ভবিষ্যতে আরও গৌরবে তিনি নেতৃত্ব দেবেন বলে আশা করি।

প্রসঙ্গত, টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া পাশাপাশি খেলরত্নের জন্য মনোনীত হয়েছেন আরও দশজন ক্রীড়াবিদ, খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। এবছর মোট ১১ জন ক্রীড়াবিদকে বেছে নেওয়া হয়েছে খেলরত্ন পুরস্কারের জন্য।

আরও পড়ুন ; খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত নীরজ, মিতালি, লভলিনা, সুনীলরা

নীরজের পাশাপাশি ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি বুধবার খেলরত্নের জন্য বেছে নিয়েছে ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রী, মহিলা ক্রিকেট দলের টেস্ট ও ওয়ান ডে ফর্ম্যাটের ক্যাপ্টেন মিতালি রাজ এবং ভারতীয় হকি দলের গোলরক্ষক শ্রীজেশকেও।

আরও পড়ুন ; বদলে গেল রাজীব গাঁধী খেলরত্ন অ্যাওয়ার্ডের নাম, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ডের ঘোষণা মোদির

অর্জুন পুরস্কারের জন্য ৩৫ জন ক্রীড়াবিদের নাম মনোনীত করা হয়েছে। ২০২১ ক্রীড়াক্ষেত্রে ভারতকে অনেক সাফল্য এনে দিয়েছে। টোকিও অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্য়ান্স ছিল আগের থেকে ভাল। দেশের প্রথম ফুটবলার হিসাবে সুনীল ছেত্রীর নাম খেলরত্নের জন্য মনোনীত হয়েছে।

খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত: নীরজ চোপড়া, সুনীল ছেত্রী, পিআর শ্রীজেশ, লভলিনা বড়গোহাঁই, রবিকুমার দাহিয়া, মিতালি রাজ, প্রমোদ ভগৎ, অভনি লেখারা, কৃষ্ণ নাগর, সুমিত আন্টিল ও মণীশ নারওয়াল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget