এক্সপ্লোর

Khel Ratna Award Update: খেলরত্নের জন্য মনোনীত সুনীল ছেত্রী

Sunil Chhetri to be nominated for Khel Ratna: আন্তর্জাতিক ফুটবলে ভারতের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন সুনীল।

নয়াদিল্লি: রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কারের জন্য ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর নাম সুপারিশ করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনই খবর। ফলে বিশেষ সম্মান পেতে চলেছেন ভারতের ফুটবল দলের অধিনায়ক। এছাড়া ভারতের মহিলা দলের স্ট্রাইকার বালা দেবীর নাম অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। 

ভারতে ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার হল খেলরত্ন। গত বছর ইতিহাসে একসঙ্গে পাঁচজন ক্রীড়াবিদ এই সম্মান পেয়েছিলেন। রোহিত শর্মা, মনিকা বাত্রা, ভিনেশ ফোগত, রানি রামপাল ও মরিয়াপ্পান ফাঙ্গাভেলুকে খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। এবার খেলরত্ন পুরস্কারের জন্য মহিলাদের একদিনের ও টেস্ট দলের অধিনায়ক মিতালি রাজ এবং পুরুষদের দলের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের নাম সুপারিশ করেছে বিসিসিআই।

সুনীল এর আগে অর্জুন পুরস্কার ও পদ্মশ্রী সম্মান পেয়েছেন। ২০১১ সালে তিনি অর্জুন পুরস্কার পান। ২০১৯ সালে তিনি পদ্মশ্রী সম্মান পেয়েছেন। এবার তিনি খেলরত্ন পেতে চলেছেন। 

এআইএফএফ-এর এক কর্তা জানিয়েছেন, ‘আমরা খেলরত্নের জন্য সুনীল ছেত্রী এবং অর্জুন পুরস্কারের জন্য বালা দেবীর নাম মনোনীত করেছি। এছাড়া দ্রোণাচার্য পুরস্কারের জন্য গ্যাব্রিয়েল জোশেফের নামও মনোনীত করেছি।’ 

২০০৫ থেকে ভারতের হয়ে খেলছেন সুনীল। তিনি এখনও পর্যন্ত ১১৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭৪ গোল করেছেন। ভারতের আর কোনও স্ট্রাইকার আন্তর্জাতিক ফুটবলে সুনীলের চেয়ে বেশি গোল করতে পারেননি। এমনকী, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গেও গোলের সংখ্যার বিচারে লড়াই চালাচ্ছেন সুনীল। 

ইস্টবেঙ্গল, মোহনবাগান, বেঙ্গালুরু এফ সি ছাড়াও জেসিটি, ডেম্পো, চিরাগ ইউনাইটেডের হয়ে খেলেছেন সুনীল। এমনকী, বিদেশি ক্লাবের হয়েও খেলেছেন তিনি। কানসাস সিটি উইজার্ডস ও স্পোর্টিং লিসবন বি দলের হয়ে খেলেছেন এই স্ট্রাইকার।

দেশের হয়ে এএফসি চ্যালেঞ্জ কাপ, সাফ চ্যাম্পিয়নশিপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছেন সুনীল। তিনি এশিয়ান কাপ ও বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচও খেলেছেন এবং গোল করেছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Umesh Rai on Terrorist |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget