এক্সপ্লোর

Anant Radhika Pre-Wedding: অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছে গেলেন সস্ত্রীক ধোনি, আর কে থাকছেন?

MS Dhoni: দেশের প্রথম সারির শিল্পপতির ছেলের প্রাক-বিবাহ অনুষ্ঠান বলে কথা। যা ঘিরে উৎসব গোটা জামনগর জুড়ে।

জামনগর: দেশের প্রথম সারির শিল্পপতির ছেলের প্রাক-বিবাহ অনুষ্ঠান বলে কথা। যা ঘিরে উৎসব গোটা জামনগর জুড়ে। পৌঁছে গিয়েছেন ভি আইপি, ভি ভি আইপি-রা। মুকেশ (Mukesh Ambani) ও নীতা অম্বানির পুত্র অনন্তের (Anant Ambani) বিয়ে। পাত্রী রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)। প্রাক বিবাহ অনুষ্ঠান আয়োজিত হচ্ছে জামনগরে। সেই অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। ক্যাপ্টেন কুলের সঙ্গে রয়েছেন স্ত্রী সাক্ষীও।

প্রাইভেট বিমানবন্দর থেকে একটি চার্টার্ড বিমানে চেপে স্ত্রী সাক্ষীকে নিয়ে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন জোড়া বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক ধোনি। কালো ট্রাউজার্স, মেরুন টি শার্ট, চোখে রোদচশমা, সঙ্গে নতুন হেয়ারস্টাইল - ধোনিকে যেন গ্রিক দেবতাদের মতো দেখতে লেগেছে অনেকের।

সপরিবারে জামনগরের উদ্দেশে রওনা হতে দেখা গিয়েছে সচিন তেন্ডুলকরকেও। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সঙ্গে আমন্ত্রিত ক্রিকেট মাঠের বহু তারকা। আফগানিস্তানের স্পিনার রশিদ খান থেকে শুরু করে ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্র্যাভো, অনেকেই আমন্ত্রিত জামনগরে। আজ শুক্রবার, ১ মার্চ থেকেই শুরু অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠান।

 

তার অনেক আগে থেকেই সেজে উঠেছে গুজরাতের জামনগর। আলোর মালায় সেজে উঠেছে একাধিক রাস্তা, বাড়ি... প্রায় রোজই চলছে নতুন নতুন কোনও আয়োজন। বুধবার, বিশেষ এক অন্ন-সেবা উৎসবের আয়োজন করা হয়েছিল অম্বানি পরিবারের তরফ থেকে। সেখানে হাজির ছিলেন মুকেশ অম্বানি (Mukesh Ambani), অনন্ত অম্বানি (Anant Ambani)-রা। এছাড়াও ছিলেন পাত্রী রাধিকা মার্চেন্টের পরিবারের সদস্যরা। গাঢ় গোলাপি সালোয়ার কামিজে হাজির হয়েছিলেন হবু বধূ রাধিকা (Radhika Merchant)। হাজির ছিলেন তাঁর দাদু, দিদা, বাবা মা-সহ পরিবারের অন্য সদস্যরাও।                     

আরও পড়ুন: অভিযোগ জমা পড়েছিল আগেই, কালি ছেটানোর চেষ্টা! গড়াপেটা কাণ্ডে পাল্টা বিস্ফোরণে তোলপাড়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Neymar Announces Retirement : 'আমি চেষ্টা করে গেছি, কিন্তু এবার শেষ', আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেমারের
'আমি চেষ্টা করে গেছি, কিন্তু এবার শেষ', আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেমারের
Brazil vs Norway: নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে

ভিডিও

Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget