এক্সপ্লোর

আমার ব্যক্তিগত মত দলের উপর চাপিয়ে দেব না: কুম্বলে

নয়াদিল্লি: ভারতের প্রাক্তন কোচ জন রাইটের মতো করেই দলকে চালাতে চান নতুন কোচ অনিল কুম্বলে। তিনি দলের উপর নিজস্ব ভাবনা চাপিয়ে দেওয়ার বদলে ক্রিকেটারদের সেটি বোঝাতে চান। বিসিসিআই-এর ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে কুম্বলে বলেছেন, ‘আমি জন রাইটের কোচিংয়ে দীর্ঘদিন খেলেছি। আমার উপর তাঁর প্রভাব আছে। তাঁর দেখানো পথেই আমি চলব।’ প্রথমে দলের সবকিছু বুঝে নিতে চাইছেন নতুন কোচ। এরপর তিনি ক্রিকেটারদের নিজের কর্মপদ্ধতি বোঝাবেন। তাঁরা সেই ভাবনায় সন্তুষ্ট হলে দল সেভাবেই চলবে। না হলে সেই ভাবনা বাতিল হয়ে যাবে। দলকে সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিতে চান কুম্বলে।   ভারতের নতুন কোচ মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর ছিলেন। সেই সময়ও তিনি রাইটের সঙ্গে কাজ করেছিলেন। গ্যারি কার্স্টেনের সঙ্গে অবশ্য বেশিদিন কাজ করার সুযোগ হয়নি কুম্বলের। তবে ভারতের প্রাক্তন এই দুই কোচই যেভাবে নেপথ্যে থেকে কাজ করতেন, সেভাবেই কাজ করতে চাইছেন কুম্বলে। তাঁর মতে, কোচের কাজ হল অধিনায়কের উপর থেকে চাপ কমিয়ে দেওয়া। তিনি নিজে যখন ভারতের অধিনায়ক ছিলেন, তখন বুঝতে পারতেন, মাঠের মধ্যেই শুধু নয়, মাঠের বাইরেও সিদ্ধান্ত নিতে হয়। কোচ হিসেবে এক্ষেত্রে তিনি অধিনায়ককে সাহায্য করবেন।   কুম্বলের মতে, ক্রিকেট মাঠের মধ্যেই কোচর কাজ শেষ হয়ে যায় না। খেলার বাইরেও তাঁর ভূমিকা থাকে। ব্যক্তিত্ব ও নেতা গড়ে তোলা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে। ভারতীয় দলে প্রতিভার অভাব নেই। এই ক্রিকেটারদের নেতা হিসেবে গড়ে তুলতে হবে। এই কাজ দ্রুত করা যায় না। খেলায় উত্থান-পতন থাকে। সাফল্যের মতো ব্যর্থতার সময়েও কোচকে নিজের দায়িত্ব পালন করতে হয়।

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
ENG vs IND: ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স
ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Argentina vs Egypt: আর্জেন্তিনাকে বাড়তি সুবিধা? পাল্টা বোমা ফিফার রেফারি কমিটির প্রধানের, ভিডিও ফুটেজে শোরগোল
আর্জেন্তিনাকে বাড়তি সুবিধা? পাল্টা বোমা ফিফার রেফারি কমিটির প্রধানের, ভিডিও ফুটেজে শোরগোল

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget