এক্সপ্লোর

Anushka first note to Vamika:একটা ঘোড়া আর সামনে ছোট্ট একটি মেয়ে- ছবি শেয়ার করে হৃদয়স্পর্শী বার্তা অনুষ্কার

গত ১১ জানুয়ারি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা শর্মা। তারকা-জুটি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা বাবা-মা হয়েছেন। সোশ্যাল মিডিয়া মারফৎ সন্তানের জন্মের সুখবর দিয়েছিলেন কোহলি। তারপর থেকে বিরুষ্কার কন্যাসন্তানের ছবি দেখার অপেক্ষায় মুখিয়ে ছিলেন তাঁদের অনুরাগীরা। তারকা-দম্পতি তাঁদের সন্তানের কোনও ছবি না তুলতে আলোকচিত্রীদের আর্জি জানিয়েছিলেন। সম্প্রতি অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন।

নয়াদিল্লি : গত ১১ জানুয়ারি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা শর্মা। তারকা-জুটি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা বাবা-মা হয়েছেন। সোশ্যাল মিডিয়া মারফৎ সন্তানের জন্মের সুখবর দিয়েছিলেন কোহলি। তারপর থেকে বিরুষ্কার কন্যাসন্তানের ছবি দেখার অপেক্ষায় মুখিয়ে ছিলেন তাঁদের অনুরাগীরা। তারকা-দম্পতি তাঁদের সন্তানের কোনও ছবি না তুলতে আলোকচিত্রীদের আর্জি জানিয়েছিলেন। সম্প্রতি অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে কোহলি ও তিনি ছাড়াও দেখা যাচ্ছে তাঁদের সদ্যোজাত কন্যাকে। বিরুষ্কা তাঁদের মেয়ের নাম রেখেছেন ভামিকা। এই ছবি দেখে অনুরাগী ও সেলিব্রিটিরা কোহলি ও অনুষ্কা অভিনন্দন জানান। অনুষ্কা তাঁর মেয়ের নাম জানানোর সঙ্গে সঙ্গে মনকাড়া একটি নোটও শেয়ার করেছেন। সেখানে নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন তিনি। Anushka first note to Vamika:একটা ঘোড়া আর সামনে ছোট্ট একটি মেয়ে- ছবি শেয়ার করে হৃদয়স্পর্শী বার্তা অনুষ্কার অনুষ্কা তাঁর ইনস্টাগ্রাম পেজে অন্য একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে একটি সাদা রঙের ঘোড়া। সামনে ছোট্ট একটি মেয়ে। অনুষ্কা এই ছবি শেয়ার করে লিখেছেন, এমন অন্যদের সঙ্গে দেখা হয়েছে কী, যে প্রচুর সংগ্রাম করেছে? আমার তো এমন কারুর সঙ্গে আজ পর্যন্ত দেখা হয়নি, যে পরিশ্রম করেনি। অনুষ্কা কোহলির সঙ্গে তাঁদের মেয়ের ছবি শেয়ার করে লিখেছেন, 'ভালবাসা আর কৃতজ্ঞতার মধ্যে দিয়ে এতদিন একসঙ্গে কাটিয়েছি আমরা। তবে এই ছোট্ট, ভামিকা আমাদের সম্পূর্ণ অন্য একটা অধ্যায় উপহার দিয়েছে। কান্না, হাসি, চিন্তা, আশীর্বাদ, মাঝে মধ্যে তো এক মিনিটের মধ্যে এতগুলো আবেগ উপলব্ধি করছি। ঘুম ছুটে গিয়েছে, তবে আমাদের হৃদয় পরিপূর্ণ। আমাদের প্রার্থনা, ভালবাসা আর শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ।'
উল্লেখ্য, অনুষ্কার শেয়ার করা এই ছবিতে তাঁদের কন্যার মুখ কিন্তু দেখা যায়নি। সোমবারের এই পোস্টের মাধ্যমেই মেয়ের নাম জানান অনুষ্কা। অনেকে বলছেন, বিরাট ও অনুষ্কা, দুজনের নামের সঙ্গে সাদৃশ্য রেখে ভামিকা নামকরণ হয়েছে। বিরাটের নামের প্রথম অক্ষর ও অনুষ্কার নামের ইংরেজি বানানের শেষ দুই অক্ষর মিলিয়ে নামকরণ হয়েছে 'ভামিকা'। তবে অনেকে বলছেন, এর নেপথ্যে রয়েছে পুরাণকাহিনী। ভামিকা একটি সংস্কৃত শব্দ, যার অর্থ দেবী দুর্গা। কেউ কেউ বলছেন, হিন্দু পুরাণে অর্ধনারীশ্বরের মহিলা অংশের নাম ভামিকা। হিন্দু পুরাণ মতে, অর্ধনারীশ্বর শিব ও দুর্গার মিলিত রূপ। ডানদিকের অংশ শিব আর বাম দিকের অংশ দেবী দুর্গা। অর্ধনারীশ্বর একত্রে সম্প্রীতির প্রতীক বলে মনে করা হয়। বিরাট ও অনুষ্কা-দুজনেরই ফ্যান-ফলোয়ার প্রচুর।

সেরা শিরোনাম

Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Bengal vs Delhi Day 2 Tea: প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
Virat Kohli: কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
Abhishek Sharma: নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ
নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget