এক্সপ্লোর

Arjun Tendulkar in Cricket: মুম্বইয়ের হয়ে অভিষেক সচিন-পুত্রের, পেলেন ১ উইকেট, হজম করতে হল দলের পরাজয়

সচিন ঘরোয়া ক্রিকেটে কেরিয়ারের শেষ ম্যাচ খেলেছিলেন হরিয়ানার বিরুদ্ধেই। লাহলিতে রঞ্জি ট্রফির সেই ম্যাচ সচিন খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ টেস্ট সিরিজের প্রস্তুতি হিসাবে। ঘটনাচক্রে, সচিন-পুত্রেরও সিনিয়র মুম্বই দলের হয়ে অভিষেক হল হরিয়ানার বিরুদ্ধে খেলেই।

মুম্বই: মুম্বইয়ের সিনিয়র দলের হয়ে অভিষেক হল সচিন-পুত্রের। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুক্রবার হরিয়ানার বিরুদ্ধে খেললেন অর্জুন তেন্ডুলকর। তবে অভিষেক ম্যাচ সুখস্মৃতি হয়ে থাকল না তাঁর কাছে। এক উইকেট পেলেও তিন ওভারে ৩৫ রান খরচ করলেন অর্জুন। মুম্বই ম্যাচে ৮ উইকেটে হেরেও গেল। সচিন ঘরোয়া ক্রিকেটে কেরিয়ারের শেষ ম্যাচ খেলেছিলেন হরিয়ানার বিরুদ্ধেই। লাহলিতে রঞ্জি ট্রফির সেই ম্যাচ সচিন খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ টেস্ট সিরিজের প্রস্তুতি হিসাবে। ঘটনাচক্রে, সচিন-পুত্রেরও সিনিয়র মুম্বই দলের হয়ে অভিষেক হল হরিয়ানার বিরুদ্ধে খেলেই। মুম্বইয়ের সিনিয়র দলের হয়ে অভিষেক ম্যাচেই উইকেট নিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর। তবে বল হাতে প্রচুর রান খরচ করলেন। ব্যাটিং ব্যর্থতার পর হতশ্রী বোলিংয়ের সৌজন্যে হরিয়ানার বিরুদ্ধে হেরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে কার্যত ছিটকে গেল মুম্বই। ঘরের মাঠ বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মাঠে হরিয়ানার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচ খেলতে নামে মুম্বই। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সূর্যকুমার যাদব শিবির। কিন্তু ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় হোম টিম। দলের হয়ে সর্বাধিক ৩৭ রান করেন অথর্ব আঙ্কোলেকর। ৩৫ রান করেন ওপেনার যশস্বী জয়সবাল। ১৪৩ রানে শেষ হয় মুম্বই শিবির। হরিয়ানার হয়ে ৪ উইকেট নেন জয়ন্ত যাদব। ৩ উইকেট নেন অরুণ চাপরানা। ১ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। ১৪৪ রানে লক্ষ্য তাড়া করতে নামা হরিয়ানাকে প্রথম ধাক্কা দেন আকর্ষণের কেন্দ্রে থাকা কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন। দলের ২৩ ও ব্যক্তিগত ৪ রানের মাথায় উইকেটরক্ষক আদিত্য তারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান চৈতন্য বিষ্ণোই। ৭ বলে ১৯ রানের ঝড়ো ইনিংস খেলা অরুণ চাপরানাকে ফিরিয়ে দেন মুম্বইয়ের শামস মুলানি। এরপর হরিয়ানার অন্যতম দুই সেরা ব্যাটসম্য়ান হিমাংশু রানা ও শিবম চৌহানের মধ্যে ১১৭ রানের পার্টনারশিপ হয়। ৭৫ রান করে অপরাজিত থাকেন রানা। ৪৩ রান করেন শিবম। ১৭.৪ ওভারে ২ উইকেটে ম্যাচ জিতে নেয় হরিয়ানা। এক উইকেট নিলেও মুম্বইয়ের হয়ে ৩ ওভার বল করে ৩৪ রান দেন অর্জুন তেন্ডুলকর।

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget