এক্সপ্লোর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর আশিস নেহরার, শেষবার মাঠে নামবেন ১ নভেম্বর

হায়দরাবাদ: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের বাঁ-হাতি পেস বোলার আশিস নেহরা।

এদিন তিনি জানান, আগামী ১ নভেম্বর দিল্লির মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচই হতে চলেছে তাঁর কেরিয়ারের অন্তিম আন্তর্জাতিক ম্যাচ। নেহরা জানান, তিনি টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক কমিটির সঙ্গে কথা বলেছেন। তাদের বুঝিয়েছেন, নিউজিল্যান্ড দিল্লিতে খেলতে আসছে। ২০ বছর আগে এখানেই রঞ্জি খেলা শুরু করি। আর এখানেই শেষ হবে। ফলে, ঘরের মাঠে নিজেদের লোকেদের সামনে অবসর নেওয়ার চেয়ে বড় কিছু হতে পারে না।

[embed]https://twitter.com/BCCI/status/918400196404322304[/embed]

নেহরা জানান, তিনি সবসময় ফর্মে থাকতে থাকতেই অবসর নিতে চেয়েছিলেন। বলেন, কেন অবসর নিচ্ছেন না প্রশ্ন ওঠার বদলে কেন নিচ্ছেন প্রশ্ন শোনার সময়েই অবসর নেওয়া উচিত। নেহরা জানান, অবসরের বিষয়ে তাঁর সঙ্গে আগে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এবং হেড কোচ রবি শাস্ত্রীর কথা হয়েছে। তাঁর অবসর নেওয়ার সিদ্ধান্ত সকলেই স্বাগত জানিয়েছে বলেও যোগ করেন এই পেসার।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে মহম্মদ আজহারউদ্দিনের নেতৃ্ত্বাধীন ভারতীয় দলে অভিষেক ঘটেছিল নেহরার। এখনও পর্যন্ত ১৭টি টেস্ট, ১২০টি ওডিআই এবং ২৬টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। সেখানে টেস্ট, ওডিআই ও টি-২০ ম্যাচে যথাক্রমে ৪৪, ১৫৭ ও ৩৪ উইকেট দখল করেছেন তিনি। ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স ছিল তাঁর।

৩৮ বছরের নেহরা জানান, আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলবেন না।

সেরা শিরোনাম

Argentina vs Egypt: আর্জেন্তিনাকে বাড়তি সুবিধা? পাল্টা বোমা ফিফার রেফারি কমিটির প্রধানের, ভিডিও ফুটেজে শোরগোল
আর্জেন্তিনাকে বাড়তি সুবিধা? পাল্টা বোমা ফিফার রেফারি কমিটির প্রধানের, ভিডিও ফুটেজে শোরগোল
India vs England: বিরাট ধাক্কা খেল ভারত, ছিটকে গেলেন দুই তারকা, মরণ-বাঁচন ম্যাচে দুশ্চিন্তায় ক্রিকেটপ্রেমীরা
বিরাট ধাক্কা খেল ভারত, ছিটকে গেলেন দুই তারকা, মরণ-বাঁচন ম্যাচে দুশ্চিন্তায় ক্রিকেটপ্রেমীরা
France vs Morocco: ফরাসি যুদ্ধের আগে বড় ধাক্কা খেল মরক্কো, ছিটকে গেলেন তারকা, উদ্বেগে ফ্রান্স শিবিরও
ফরাসি যুদ্ধের আগে বড় ধাক্কা খেল মরক্কো, ছিটকে গেলেন তারকা, উদ্বেগে ফ্রান্স শিবিরও
IND vs ENG: সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর

ভিডিও

Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget