এক্সপ্লোর

Arshdeep Singh: অর্শদীপ খলিস্তানি বলে প্রচার! জুবেরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ বিজেপি নেতার

Arshdeep Singh: হিংসা ছড়াচ্ছেন জুবের, এই মর্মে পুলিশে অভিযোগও দায়ের করেছেন শীর্ষা। বিজেপি নেতা জানিয়েছেন, শিখদের হেনস্থা করার জন্যই ভুয়ো অ্যাকাউন্ট থেকে ট্যুইট করা হচ্ছে।

দুবাই: একটা ক্যাচ মিস, আর তাতেই এই মুহূর্তে গোটা দেশের কাছে যেন খলনায়ক হয়ে গিয়েছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে গতকাল খেলতে নেমে আঠারোতম ওভারে আসিফ আলির ক্যাচ ফেলে দেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। কোথাও যেন সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। তিনি যখন ক্যাচ মিস করেছিলেন, তখন আসিফ শূন্য রানে ছিলেন। সেই আসিফ ৮ বলে ১৬ রান করে যান। ইনিংসের শেষ ওভারে আসিফের উইকেট নিজেই তুলে নিয়েছিলেন অর্শদীপ। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ৫ উইকেটে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় পাকিস্তান।

ম্যাচের পর থেকেই বিদ্রুপের শিকার হন তরুণ পেসার অর্শদীপ। তাঁর সঙ্গে খলিস্তানিদের যোগ রয়েছে বলে কটাক্ষ করা হয় তাঁকে। কেউ কেউ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট-সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মঞ্চে তাঁকে কটূক্তি করেন। তরুণ সিমারের বিরুদ্ধে খলিস্তানি যোগের অভিযোগ তুলে নিজেদের হতাশার বহিঃপ্রকাশ ঘটান তাঁরা।

এরই মাঝে উইকিপিডিয়াতে একটি প্রবন্ধে লেখা হয় যে, অর্শদীপ নিজেকে খলিস্তানি বলে দাবি করেছেন। পরে অবশ্য সেই পোস্ট মুছে দেওয়া হয়। এর নেপথ্যে অল্ট নিউজের প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরের হাত রয়েছে বলে তোপ দেগেছেন বিজেপি নেতা এম এস শীর্ষা। হিংসা ছড়াচ্ছেন জুবের, এই মর্মে পুলিশে অভিযোগও দায়ের করেছেন শীর্ষা। বিজেপি নেতা জানিয়েছেন, শিখদের হেনস্থা করার জন্যই ভুয়ো অ্যাকাউন্ট থেকে ট্যুইট করা হচ্ছে।

অর্শদীপের সমর্থনে কী বললেন বিরাট?

ভারত ম্যাচ হারতে সোশাল মিডিয়ায় ক্রমেই অর্শদীপকে আক্রমণ করা হয়। তাঁকে নিয়ে নানারকম কুরুচিপূর্ণ মিমও বানানো হয়। যা কখনওই কাম্য নয়। খেলা শেষে সাংবাদিক সম্মেলনে এসে এবার তরুণ অর্শদীপের পাশেই দাঁড়ালেন বিরাট কোহলি। তিনি বলেন, ''এমন চাপের মুহূর্তে যে কেউ ভুল করতে পারে। এটা একটা বড় ম্যাচ। আর পরিস্থিতি ভীষণ কঠিন ছিল। সিনিয়র প্লেয়াররা তোমার কাছে আসবে, তোমার পাশে থাকবে, তোমাকে তাঁদের থেকে শিখতে হবে। পরবর্তীতে যখন ফের সুযোগ আসবে, তখন যাতে এই গুরুত্বপূর্ণ ক্যাচগুলো তুমি ধরতে পার।' 

ঠিক কী হয়েছিল?

১৮ তম ওভারের তৃতীয় বলে স্যুইপ মারতে গিয়ে বল আসিফ আলির ব্যাটের কাণায় লেগে অর্শদীপের দিকে যায়। তিনি একটু বেশি সহজে ক্যাচটা ধরতে গিয়ে তা ফস্কান। আসিফ বরাবরই বড় শট খেলার জন্য পরিচিত। জীবনদান পেয়ে এই ম্যাচেও তিনি ঠিক তাই করে দেখালেন। আসিফ ম্যাচ শেষ করতে না পারলেও তাঁর আট বলে ১৬ রানের ক্যামিও পাকিস্তানের জয় সুনিশ্চিত করে দেয়। এই পরাজয়ের ফলে ফাইনালে পৌঁছতে গেলে ভারতকে সুপার ফোরের পরবর্তী দুই ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারাতেই হবে।

আরও পড়ুন: কোহলির ছন্দে ফেরার প্রার্থনা করেছে গোটা পাকিস্তান, বলছেন 'মারো মুঝে মারো' খ্যাত মোমিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget