এক্সপ্লোর

Asia Cup 2023 Date: হাইব্রিড মডেলেই হবে এশিয়া কাপ, ভারতের দাবি মেনে ৯টি ম্যাচ শ্রীলঙ্কায়

Cricket News: দুই গ্রুপ থেকে পয়েন্টের বিচারে প্রথম দুইয়ে থাকা দুটি করে দল সুপার ফোর স্টেজে উঠবে। একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। সঙ্গে নেপাল। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।

মুম্বই: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রস্তাব মেনে নিয়ে হাইব্রিড মডেলেই হবে এশিয়া কাপ। বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে এশীয় ক্রিকেট কাউন্সিল থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, ৩১ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ (Asia Cup)।

এসিসি-র তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, টুর্নামেন্টের ১৩টি ম্যাচের মধ্যে প্রথম চার ম্যাচ হবে পাকিস্তানে। পরের ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। মোট ৬টি দেশকে নিয়ে ওয়ান ডে ফর্ম্যাটে হবে এবারের এশিয়া কাপ। সামনে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ এবং সেই টুর্নামেন্টের আগে ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের জালিয়ে নিতে চায় দেশগুলি। এবারের এশিয়া কাপে অংশগ্রহণকারী দেশগুলি হল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল।

দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপ থেকে পয়েন্টের বিচারে প্রথম দুইয়ে থাকা দুটি করে দল সুপার ফোর স্টেজে উঠবে। একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। সঙ্গে নেপাল। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।

দীর্ঘদিন ধরেই এশিয়া কাপ (Asia Cup 2023) নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিলই। কোথায়, কীভাবে এবারের এশিয়া কাপ আয়োজিত হবে, তাই নিয়েও ছিল সংশয়। সেই সমস্যার সমাধান হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) (PCB) প্রস্তাবিত হাইব্রিড মডেলেই সম্মতি দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। 

কোন দেশে ভারতের ম্যাচ?

হাইব্রিড মডেল অনুযায়ী এশিয়া কাপের শুরুর ম্যাচগুলি পাকিস্তানেই আয়োজিত হবে। তবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ-সহ ভারতের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজিত হবে। নিরপেক্ষ দেশ হিসাবে শ্রীলঙ্কাকেই বেছে নেওয়া হয়েছে। ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলির পাশাপাশি রোহিত শর্মার নেতৃত্বাধীন দল যদি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে পারে, তাহলে সেই ফাইনালটিও দ্বীপরাষ্ট্রেই আয়োজিত হবে। 

আয়োজক দেশের স্বত্ত্ব ধরে রাখার জন্য পাকিস্তানের তরফেই এই হাইব্রিড মডেলের প্রস্তাব আনা হয়। পাকিস্তান নিরপেক্ষ দেশ হিসাবে সংযুক্ত আরব আমিরশাহির বিকল্প দিয়েছিল বটে, তবে এই মরসুমে অত্যাধিক গরমে মরুদেশে খেলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই কারণেই আমিরশাহির বিকল্প বাতিল করা হয় বলে খবর। এরপর বহু টালবাহানার পর অবশেষে নিরপেক্ষ ভেন্যু হিসাবে শ্রীলঙ্কাকেই বেছে নেওয়া হয়েছে।                                        

আরও পড়ুন: ফের সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট বিরাট কোহলির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget