এক্সপ্লোর

Virat Kohli: ফের সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট বিরাট কোহলির

Indian Cricket Team: সদ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাজিত হয়েছে ভারতীয় দল। সেই দলের অঙ্গ ছিলেন বিরাট কোহলি।

নয়াদিল্লি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final 2023) শেষ হয়েছে দিনকয়েক আগে। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। সেই হৃদয়ভঙ্গের পর ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) সোশ্যাল মিডিয়ায় প্রায়ই কিছু না কিছু বার্তা দেওয়া স্টোরি পোস্ট করছেন। সেই ধারা অব্যাহত। 

কোহলির পোস্ট

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে যে ছবিটি শেয়ার করেন তাতে অ্যালান ওয়াটসের এক উক্তি রয়েছে। তাতে লেখা, 'পরিবর্তন মানে বুঝতে হলে, তাতে অংশগ্রণ করতে হবে। পরিবর্তনের সঙ্গে এগিয়ে যেতে হবে, তার অংশ হতে হবে।' বিগত এক দশক ধরে ভারতীয় দল কোনও আইসিসি খেতাব জেতেনি। একাধিকবার আইসিসির নক আউটে পৌঁছেও খালি হাতেই ফিরতে হয়েছে ভারতকে। এই নিয়ে নাগাড়ে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারল ভারত। তারপর কোহলির হতাশ হওয়াটাও স্বাভাবিক। নিজেকে উজ্জীবিত করতেই সম্ভবত বিরাট এই লাইনগুলি শেয়ার করছেন বলে মনে করছেন অনেকে।

ব়্যাঙ্কিংয়ে উন্নতি

১৮ মাস জাতীয় দলের বাইরে থাকার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন রাহানে। আর নিজের প্রত্যাবর্তন ম্যাচেই দুরন্ত পারফরম্যান্সে নজর কাড়েন অভিজ্ঞ ব্যাটার রাহানে। প্রথম ইনিংসে রাহানে ৮৯ রান করেন। দ্বিতীয় ইনিংসেও ৪৬ রান করেছিলেন তিনি। এর সুবাদেই সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় ৩৭ নম্বরে রয়েছেন রাহানে। অপরদিকে, ওভালে প্রথম ইনিংসে অর্ধশতরান হাঁকিয়েছিলেন শার্দুল ঠাকুর। এই অর্ধশতরানের সুবাদে ডন ব্র্যাডম্যানের কৃতিত্বে ভাগ বসান শার্দুল।

ব্যাটারদের তালিকায় তিনিও প্রথম ১০০ জনের মধ্যে রয়েছেন। তিনি আপাতত ব্যাটারদের তালিকায় ৯৪ নম্বরে। ভারতীয় দলের দুই সবচেয়ে অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি যথাক্রমে ১২ ও ১৩ নম্বরে রয়েছেন। অপরদিকে, গাড়ি দুর্ঘটনার জেরে ঋষভ পন্থ এখনও ব়্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছেন। ফাইনালে আগ্রসী শতরান করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন ট্র্যাভিস হেড। তিনি এক লাফে তালিকায় তিন নম্বরে উঠে এলেন। আরেক শতরানকারী স্টিভ স্মিথ এক ধাপ এগিয়ে রয়েছেন দুইয়ে।

ফাইনালে মার্নাস লাবুশেন রান না পেলেও তিনি শীর্ষে নিজের দখল বজায় রেখেছেন। ১৯৮৪ সালের ওয়েস্ট ইন্ডজের পর এই প্রথম এক দলের তিন ব্য়াটার শীর্ষে জায়গা করে নিল। তবে ফাইনালে না খেললেও বোলারদের তালিকায় শীর্ষে কিন্তু রয়লেন রবিচন্দ্রন অশ্বিনই। অলরাউন্ডারদের তালিকায় তিনি কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছেন। সেই তালিকার শীর্ষে আপাতত রবীন্দ্র জাডেজাই। 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন: ক্য়ান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে উপকারী বাদাম, কখন খাবেন?

সেরা শিরোনাম

Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
Bengal vs Delhi Highlights: কল্যাণীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি বাংলার, দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু
কল্যাণীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি বাংলার, দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget