এক্সপ্লোর

Ind vs Pak Probable XI: পাকিস্তানের বিরুদ্ধে ফিরতে পারেন রাহুল, কেমন হবে দুই দলের প্রথম একাদশ?

Asia Cup 2023: রবিবারের ম্যাচ কলম্বোয়। পাল্লেকেলে স্টেডিয়ামে দুই দলের গ্রুপ পর্বের ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। রবিবার কলম্বোতেও বৃষ্টির কাঁটা রয়েছে।

কলম্বো: গ্রুপ পর্বে মাত্র একটি করে ম্যাচ জিতে এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে জায়গা করে নিয়েছে ভারত ও পাকিস্তান (Ind vs Pak) দুই দলই। তবে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে হেলায় হারিয়েছে পাকিস্তান। আর ভারত সুপার ফোরের প্রথম ম্যাচ খেলতে নামছে রবিবার। প্রতিপক্ষ, পাকিস্তান। ফাইনালে যাওয়ার দৌড়ে থাকার জন্য জিততে চাইবে ভারত ও পাকিস্তান - দুই শিবিরই।

রবিবারের ম্যাচ কলম্বোয়। পাল্লেকেলে স্টেডিয়ামে দুই দলের গ্রুপ পর্বের ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। রবিবার কলম্বোতেও বৃষ্টির কাঁটা রয়েছে। বৃষ্টির আশঙ্কা ৯০ শতাংশ। ভারত-পাক ম্যাচ রবিবার করা না গেলে রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে সোমবার। তা নিয়ে বিতর্কও হচ্ছে। শ্রীলঙ্কা ও বাংলাদেশ শিবির থেকে প্রশ্ন তোলা হচ্ছে, কেন শুধু ভারত-পাক ম্যাচেরই রিজার্ভ ডে থাকবে।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল দেখে নিতে চাইবে, কে এল রাহুল কতটা ম্যাচ ফিট হয়েছেন। ভারতীয় শিবির সূত্রে যা ইঙ্গিত, তাতে পাকিস্তানের বিরুদ্ধে খেলানো হবে রাহুলকে। যিনি এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলেননি। চোট পুরোপুরি না সারায়। তবে বিশ্বকাপের আগে হাতে সময় কম আর সেই কারণেই পাকিস্তানের বিরুদ্ধে রাহুলকে খেলিয়ে দেখে নিতে চাইবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

পাশাপাশি যশপ্রীত বুমরা চোট সারিয়ে ফিরে ওয়ান ডে ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কেমন বল করেন, সেটা দেকে নিতেও মুখিয়ে থাকবে ভারতীয় শিবির। পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচে বল করার সুযোগই পাননি বুম বুম বুমরা। আর নেপালের বিরুদ্ধে তিনি খেলেননি। প্রথম সন্তান জন্মানোর সময় স্ত্রী সঞ্জনার পাশে থাকবেন বলে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছিলেন।

অন্যদিকে, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন নাসিম শাহ। মাঠ ছেড়ে উঠেও যান তিনি। পরে অবশ্য মাঠে ফেরেন। পাক শিবির মনে করছে, ভারতের বিরুদ্ধে সম্পূর্ণ সুস্থ নাসিমকেই পাওয়া যাবে।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ়।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ফকর জামান, ইমাম উল হক, বাবর আজ়ম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সলমান, ইফতিকার আমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ/ফাহিম আশরফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।
 

আরও পড়ুন: অমিতাভর পর সচিনের হাতে বিশ্বকাপের গোল্ডেন টিকিট তুলে দিল বোর্ড

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget