এক্সপ্লোর

Tendulkar Handed Golden Ticket: অমিতাভর পর সচিনের হাতে বিশ্বকাপের গোল্ডেন টিকিট তুলে দিল বোর্ড

ODI World Cup: বিগ বি-র পর মাস্টার ব্লাস্টার। অমিতাভ বচ্চনের পর সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এক দিনের বিশ্বকাপের গোল্ডেন টিকিট পেলেন সচিন।

মুম্বই: বিগ বি-র পর মাস্টার ব্লাস্টার। অমিতাভ বচ্চনের পর সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এক দিনের বিশ্বকাপের গোল্ডেন টিকিট পেলেন সচিন। তাঁর হাতে বিশ্বকাপের বিশেষ এই টিকিট তুলে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব জয় শাহ।

আসন্ন বিশ্বকাপের জন্য গোল্ডেন টিকিট তৈরি করেছে বিসিসিআই। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের দেওয়া হবে এই টিকিট। এই টিকিট থাকলে বিশ্বকাপের সব ম্যাচ দেখা যাবে। ভিআইপি গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে। এবং যাঁর কাছে এই টিকিট থাকবে, তিনি খেলা দেখবেন বিসিসিআইয়ের অতিথি হিসাবে। বিগ বি-র হাতে প্রথম গোল্ডেন টিকিট তুলে দেওয়া হয়েছিল। দ্বিতীয় টিকিটটি পেলেন সচিন। শুক্রবার সকালে সচিনের বাড়িতে যান জয় শাহ। তাঁর হাতে গোল্ডেন টিকিট তুলে দেওয়ার ছবি ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

শুক্রবার বিসিসিআই-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবি শেয়ার করা হয়েছে। সঙ্গে লেখা হয়েছে, ‘ক্রিকেট ও দেশের জন্য অসাধারণ এক মুহূর্ত। ভারতের যাঁরা নায়ক, তাঁদের জন্য ওয়ান ডে বিশ্বকাপের গোল্ডেন টিকিট উপহার দেওয়ার নীতি নিয়েছে বিসিসিআই। তার অঙ্গ হিসেবেই ভারতরত্ন সচিন তেন্ডুলকরকে গোল্ডেন টিকিট উপহার দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। ক্রিকেটীয় দক্ষতার প্রতীক সচিন তেন্ডুলকর। তিনি দেশের গর্ব। তাঁর যাত্রা কয়েক প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। এবার তিনি ওয়ান ডে বিশ্বকাপের অঙ্গ হচ্ছেন। তিনি সরাসরি ম্যাচ দেখবেন।’

২০১১ সালে দেশের মাটিতে শেষবার ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই দলের অন্যতম সদস্য ছিলেন সচিন। এবারও দেশের মাটিতেই হচ্ছে ওয়ান ডে বিশ্বকাপ। বর্তমান ভারতীয় দলে যাঁরা আছেন, তাঁদের মধ্যে একমাত্র বিরাট কোহলিই ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন। ফের বিশ্বকাপ জিততে মরিয়া বিরাট। তিনি এখন জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয়। ওয়ান ডে বিশ্বকাপের আগে এশিয়া কাপ জেতাই ভারতীয় দলের লক্ষ্য।                                                           

আরও পড়ুন: ইকুয়েডরের বিরুদ্ধে আর্জেন্তিনাকে জেতাল মেসির ম্যাজিক ফ্রি-কিক, ভিডিও ভাইরাল

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget