এক্সপ্লোর

Dipa Karmakar: মনোবল ভেঙে গিয়েছে, এশিয়ান গেমস থেকে বাদ পড়ে SAI ও ক্রীড়ামন্ত্রকের বিরুদ্ধে বোমা ফাটালেন দীপা

Asian Games: এশিয়ান গেমসের (Asian Games 2023) ভারতীয় দলে তাঁকে রাখা হয়নি। তিনি লিখিত অনুরোধ করার পরেও আমল দেয়নি ক্রীড়ামন্ত্রক।

আগরতলা: এশিয়ান গেমসের (Asian Games 2023) ভারতীয় দলে তাঁকে রাখা হয়নি। তিনি লিখিত অনুরোধ করার পরেও আমল দেয়নি ক্রীড়ামন্ত্রক। এবার তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন রিও অলিম্পিক্সে পোল ভল্টে চতুর্থ স্থানাধিকারী জিমন্যাস্ট।

দীপা কর্মকার (Dipa Karmakar) জানিয়ে দিলেন, তাঁর চিঠির কোনও জবাব না দিয়ে মনোবল ভেঙে দিয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।

২০১৬ সালের রিও অলিম্পিক্সে ইতিহাস গড়েছিলেন দীপা। আগরতলার কন্যা ভারতের প্রথম জিমন্যাস্ট হিসাবে পৌঁছে গিয়েছিলেন ভল্ট ফাইনালে। এশিয়ান গেমস ট্রায়ালেও সেরা হয়েছিলেন। কিন্তু তার পরেও এশিয়ান গেমসের দলে রাখা হয়নি দীপাকে। নিয়মের জাঁতাকলে। বলা হয়, শেষ ১২ মাসে দেশের সেরা আট জিমন্যাস্টের মধ্যে থাকতে না পারার জন্য দীপাকে বাদ দেওয়া হয়েছে। যদিও ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় ২ বছর নির্বাসিত ছিলেন দীপা তাই তাঁর পক্ষে কোনও ভাবেই ব়্যাঙ্কিং উন্নত করার সুযোগ ছিল না।

দীপা বাদ পড়ার পর দিন দুয়েক আগে বোমা ফাটিয়েছিলেন তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী। সাইয়ের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি। এবার দীপাও ক্ষোভ উগরে দিলেন। তাও সোশ্যাল মিডিয়ায়।

দীপা এক্সে লিখেছেন, 'স্বাধীনতা দিবসে নিজের বাক স্বাধীনতা ব্যবহার করছি সাম্প্রতিক কয়েকটি ঘটনা তুলে ধরতে। যে ঘটনাগুলো ভীষণ হতাশাজনক ও মনোবল ভেঙে দেওয়ার মতো। এশিয়ান গেমস এমন একটা প্রতিযোগিতা যার দিকে আমি হা পিত্যেশ করে চেয়েছিলাম গত দু বছর ধরে।'

 

এরপরই দীপা লিখেছেন, 'আমি অবাক হয়ে দেখলাম যে, জাতীয় ট্রায়ালে শীর্ষ স্থান পাওয়া ও যোগ্যতা অর্জনের মাপকাঠি স্পর্শ করার পরেও আমি অংশগ্রহণ করা থেকে বঞ্চিতই থাকব।' তিনি এখানেই না থেমে লিখেছেন, 'এই সিদ্ধান্তের কারণ আমার কাছে অজানা। আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু বলাও হয়নি। উল্টে আমি ও আমার সতীর্থ জিমন্যাস্টরা সংবাদমাধ্যম থেকে জেনেছি বাদ পড়ার খবরটা।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget