এক্সপ্লোর

Ranji Trophy: শেষ চার নিশ্চিত, কাল ব্যাটিং অনুশীলনে নামবেন মনোজরা

Ranji Trophy 2022: ঝাড়খণ্ডের হয়ে একমাত্র বিরাট সিংহ শতরানের ইনিংস খেলেন। তিনি ১১৩ রান করেন। এছাড়া বলার মত ইনিংস ওপেনার নাজিম সিদ্দিকির। তিনি ৫৩ রান করেন। অধিনায়ক সৌরভ তিওয়ারি ৩৩ রান করেন।

বেঙ্গালুরু: রঞ্জি কোয়ার্টার ফাইনালে প্রথম ইনিংসে দাপুটে ব্যাটিং। বিশ্বরেকর্ড গড়েছে বাংলা দল। একইসঙ্গে নিশ্চিত করে ফেলেছে শেষ চারও। সরাসরি জয় না পেলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে যে যাচ্ছেই বাংলা দল তা নিশ্চিত হয়ে গিয়েছে। কারণ বাংলার পাহাড়প্রমাণ ৭৭৩/৭ রানের জবাবে ব্য়াট করতে নেমে ঝাড়খণ্ড তাদের প্রথম ইনিংস অল আউট হয়ে গিয়েছে ২৯৮ রানে। ৪৭৫ রানে এগিয়ে থেকেও ঝাড়খণ্ডকে ফলো অন করায়নি বাংলা। দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ৭৬ রান তুলে নিয়েছে বাংলা। ক্রিজে রয়েছেন মনোজ তিওয়ারি ও অনুষ্টুপ মজুমদার।

ঝাড়খণ্ডের হয়ে একমাত্র বিরাট সিংহ শতরানের ইনিংস খেলেন। তিনি ১১৩ রান করেন। এছাড়া বলার মত ইনিংস ওপেনার নাজিম সিদ্দিকির। তিনি ৫৩ রান করেন। অধিনায়ক সৌরভ তিওয়ারি ৩৩ রান করেন। বাংলার হয়ে চারটি করে উইকেট নিয়েছেন সায়ন শেখর মণ্ডল এবং শাহবাজ আহমেদ। একটি উইকেট নিয়েছেন আকাশ দীপ। আগামীকাল ম্য়াচের শেষ দিন। তাই নিজেদের ব্যাটিং অনুশীলন করে নিতে চাইবেন বাংলার ব্যাটাররা। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ২২ রানে অপরাজিত রয়েছেন অনুষ্টুপ মজুমদার। ১২ রানে ক্রিজে আছেন মনোজ।

প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বরেকর্ড

গতকালই প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছে বাংলা। তাও আবার রঞ্জি ট্রফির মঞ্চে। এক ইনিংসে বাংলার হয়ে ব্যাট করতে নামা প্রথম নয়জনই পঞ্চাশ রানের গন্ডি টপকালেন। ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি নক আউট পর্বের ম্যাচ খেলতে নেমেছিল টিম বাংলা। সেই ম্যাচে শতরান হাঁকালেন সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদার। এছাড়াও অর্ধশতরানের গণ্ডি টপকালেন আরও সাত জন। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনও ম্যাচে একই দলের ৯ জন ব্যাটার ৫০ বার তার বেশি রান করেননি। অস্ট্রেলিয়ার একটি ঘরোয়া ম্যাচে এক ইনিংসে আটজন ব্যাটারের একসঙ্গে পঞ্চাশের বেশি রান করার রেকর্ড ছিল। ১৮৯৩ সালে এই রেকর্ড হয়। এবার সেই অজি দম্ভ চূর্ণ হল বাংলা ক্রিকেটের হাত ধরেই। 

ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে শুরু থেকেই এগিয়ে বাংলা। প্রথম ২ দিনে শতরান হাঁকিয়েছিলেন যথাক্রমে সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদার। এছাড়াও অর্ধশতরান হাঁকিয়েছিলেন অভিষেক রমন, অভিমন্যু ঈশ্বরণ। রাজ্যের মন্ত্রী ও বাংলার অভিজ্ঞ ব্যাটার ও প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি ৭৩ রান করে প্য়াভিলিয়নে ফেরেন। বাকি অর্ধশতরানকারীরা হলেন, অভিষেক পোড়েল(৬৮), শাহবাজ আহমেদ(৭৮), সায়ন মন্ডল(৫৩) ও আকাশদীপ (৫৩)। বাংলার তরুণ পেসার আকাশদীপ ঝোড়ো গতিতে খেলে মাত্র ১৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে বোর্ডে যখন ৭৭৩ রান উঠে গিয়েছে, তখনই ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেন বাংলা অধিনায়ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget