এক্সপ্লোর

Aus Open 2023: গ্র্যান্ড স্ল্যাম সফর শেষ, অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল হেরে কান্নায় ভেঙে পড়লেন সানিয়া

Sania Mirza: ২০০৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলেছিলেন সানিয়া। সেই অস্ট্রেলিয়ান ওপেনেই শেষ হল তাগ্র্য়ান্ড স্ল্যাম সফর।

মেলবোর্ন: স্বপ্নভঙ্গ। স্ল্যাম জিতে বিদায় জানাতে ব্যর্থ সানিয়া মির্জা (Sania Mirza)। অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) মিক্সড ডাবলসের ফাইনালে স্ট্রেট সেটে পরাজিত হন সানিয়া, রোহন বোপান্না (Rohan Bopanna)। ভারতীয় জুটিকে লুইসা স্টেফানি ও রাফায়েল মাতোসের ব্রাজিলিয়ান জুটি ৭-৬ (২), ৬-২ স্কোরলাইনে স্ট্রেট সেরে হান। এই পরাজয়ের ফলেই সানিয়া মির্জার গ্র্যান্ড স্ল্যাম সফর শেষ হয়ে গেল। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন ভারতীয় টেনিস তারকা।

ম্যাচ শেষে সানিয়া বলেন, 'আমার পেশাদার কেরিয়ারের শুরুটা এখানে মেলবোর্নেই হয়েছিল। ১৮ বছর বয়সে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে স্ল্যামের তৃতীয় রাউন্ডে কোর্টে নেমেছিলাম। অবিশ্বাস্য মনে হলেও, তারপর ১৮ বছর কেটে গিয়েছে। এখানে আমি বহু ফাইনাল খেলেছি এবং বেশ কয়েকটি টুর্নামেন্ট জিতেওছি। বছরের পর বছর আপনাদের সামনে খেলার সৌভাগ্য হয়েছে আমার। রড লেভার এরিনাটা আমার কাছে খুবই স্পেশাল। শেষটা করার জন্য এর থেকে ভাল জায়গা হয় না। আপনাদের সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ।'

 

ম্যাচের বিবরণ

ম্যাচের শুরুটা কিন্তু ভারতীয় জুটি একেবারেই ভালভাবে করতে পারেনি। সানিয়ার প্রথম সার্ভিসই ব্রাজিলিয়ান জুটি ভাঙতে সক্ষম হয়। তবে প্রথম সেটের চতুর্থ ও অষ্টম গেমে স্টেফানির সার্ভিস ব্রেক করে ভারতীয় জুটি। সানিয়ার ঝাঁঝালো ফোরহ্যান্ডে ব্রাজিলিয়ান জুটিকে বেশ চাপে পড়তে হয়। কিন্তু শেষমেশ টাই ব্রেকারে প্রথম সেটে পরাজিত হন সানিয়ারা।

দ্বিতীয় সেটের চতুর্থ গেমে ব্রাজিলিয়ান জুটি সানিয়ার সার্ভিস ব্রেক করার পর ভারতীয় তারকারা আর লড়াইয়ে ফিরতে পারেননি। ৬-২ দ্বিতীয় সেট ও ম্যাচ হারেন সানিয়া-রোহন। স্টেফানি ও মাতোস ব্রাজিলিয়ান জুটিকে হারিয়েই নিজেদের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতল। এই পরাজয়ের ফলে ৩৬ বছর বয়সি সানিয়ার গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ার শেষ হল। তিনি ছয়টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। সানিয়া মহেশ ভূপতির সঙ্গে ২০০৯ সালের অস্ট্রেলিয়ান ওপেন মিক্সড ডাবলস জেতেন এবং ২০১৬ সালে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে জেতেন মহিলাদের ডাবলস।

আরও পড়ুন: ধোনির স্থান দখলই লক্ষ্য, প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে স্পষ্ট জানালেন ঈশান

সেরা শিরোনাম

IFA Shield Final: ডেভিডের হ্যাটট্রিক, ৭-২ গোলে জিতে আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগানের সামনে ইস্টবেঙ্গল
ডেভিডের হ্যাটট্রিক, ৭-২ গোলে জিতে আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগানের সামনে ইস্টবেঙ্গল
Kohli Records: ১১ মাসে বদলে গিয়েছেন কোহলি! চার-ছক্কার রেকর্ড বোলারদের কাছে এখন আতঙ্ক
১১ মাসে বদলে গিয়েছেন কোহলি! চার-ছক্কার রেকর্ড বোলারদের কাছে এখন আতঙ্ক
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Argentina Football: মেসি-মার্তিনেজ়ের সঙ্গে খেলেছেন, এখন সংসার চলে সব্জি বিক্রি করে! এক অজানা গল্প
মেসি-মার্তিনেজ়ের সঙ্গে খেলেছেন, এখন সংসার চলে সব্জি বিক্রি করে! এক অজানা গল্প

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget