এক্সপ্লোর

Ishan on Dhoni: ধোনির স্থান দখলই লক্ষ্য, প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে স্পষ্ট জানালেন ঈশান

Team India: নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে গতকালই ভারতীয় সাজঘরে দেখা যায় মহেন্দ্র সিংহ ধোনিকে।

রাঁচি: শুক্রবার ২৭ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (IND vs NZ T20) খেলতে নামছে। রাঁচিতে আয়োজিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। রাঁচি ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) শহর। আবার রাঁচি ভারতের বর্তমান কিপার-ব্যাটার ঈশান কিষাণেরও (Ishan Kishan) শহর। নিজের শহরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে ঈশানের মুখে ধোনিবন্দনা।

ধোনি প্রসঙ্গে ঈশান

সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইয়ের শেয়ার করা এক ভিডিওতে ঈশানকে ধোনি প্রসঙ্গে বলতে শোনা যায়, 'মহেন্দ্র সিংহ ধোনিই আমার আইডল। আমরা একই জায়গা থেকে উঠে এসেছি এবং (ধোনির মতো) আমিও ঝড়খণ্ডের হয়েই খেলি। তাই আমি বরাবরই ওঁর ফেলে যাওয়া স্থান দখল করতে আগ্রহী ছিলাম। এখন সেই স্বপ্নপূরণ হয়েছে। তাই এবার দলকে প্রচুর ম্য়াচ জেতানোই আমার লক্ষ্য।'

সাজঘরে ধোনি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় দল (Ind vs NZ) পৌঁছে গিয়েছে রাঁচিতে। ওয়ান ডে সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করে দেওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও হট ফেভারিট ভারত। টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। নতুন সিরিজে নয়া উদ্যমে শুরু করতে মরিয়া ভারতীয় দল। প্রথম ম্যাচ শুক্রবার, রাঁচিতে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার মাঠে।

যে ম্যাচের জন্য বৃহস্পতিবার জোরকদমে প্রস্তুতি সারলেন ভারতীয় ক্রিকেটারেরা। আর তার মাঝেই ভারতের প্র্যাক্টিসের সময় হাজির হয়ে গেলেন এক কিংবদন্তি। যাঁকে দেখে খুশিতে ডগমগ হার্দিক পাণ্ড্য, ঈশান কিষাণ বা বাংলার মুকেশ কুমাররা। হাতে ডাব। পিঠে রুকস্যাক। পরনে নীল জংলা ছাপ জার্সি। নতুন হেয়ারস্টাইল। ঠোঁটের কোণায় ঝকঝকে হাসি।

তিনি, মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। ভারতের হয়ে জোড়া বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ভারতীয় ড্রেসিংরুম এখনও আগের মতোই উদ্বেলিত হয় ধোনিকে দেখে। আপাতত রাঁচিতেই আইপিএলের জন্য প্রস্তুতি সারছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও আইপিএল খেলছেন ক্যাপ্টেন কুল।

এদিকে ভারতীয় দলও রয়েছে রাঁচিতে। যেখানে পা রেখেই ধোনির সঙ্গে দেখা করতে ছুটেছিলেন হার্দিক। তারপরই ভারতের প্র্যাক্টিসের ফাঁকে দেখা গেল ধোনিকে। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে হার্দিক বলেন, 'দারুণ লাগছে। মাহি ভাই আছে শহরে। দেখা করার সুযোগ পাওয়া যায়। ক্রিকেটের জন্য এত ঘুরতে হয় যে, বেশি দেখা সাক্ষাতের সুযোগ হয় না। মাহি ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। এত ঠাসা ক্রীড়াসূচি যে এক হোটেল থেকে আরেক হোটেলেই সময় কেটে যাচ্ছে।'

আরও পড়ুন: রাহুল-আথিয়ার পর সাতপাকে বাঁধা পড়লেন আরেক ভারতীয় তারকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget