এক্সপ্লোর

বল চকচকে রাখতে মুখের লালা, ঘাম ব্যবহার করা যাবে না, করোনার পরিপ্রেক্ষিতে নির্দেশিকা অস্ট্রেলিয়ায়

একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, বিভিন্ন ক্রীড়া সংস্থা, সরকার এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে এই নির্দেশিকা জারি করেছে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টস।

সিডনি: করোনা ভাইরাসের জেরে আপাতত সব খেলা বন্ধ থাকলেও, পরবর্তী পরিস্থিতি নিয়ে এখন থেকেই পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। সংক্রমণ যাতে না ছড়ায়, তার জন্য কয়েকটি বিষয়ে খেলোয়াড়দের সতর্ক করে দেওয়া হচ্ছে। ফুটবল মাঠে থুতু ফেললে হলুদ কার্ড দেখানোর নিয়ম চালু করার কথা ভাবছে ফিফা। ক্রিকেটের নিয়মেও কিছু বদল করা হবে বলে শোনা যাচ্ছে। আইসিসি এ বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানায়নি। তবে তার আগেই অস্ট্রেলিয়ায় এক নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, ক্রিকেট বল চকচকে রাখার জন্য মুখের লালা ও ঘাম ব্যবহার করা যাবে না। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, বিভিন্ন ক্রীড়া সংস্থা, সরকার এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে এই নির্দেশিকা জারি করেছে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টস। করোনার জেরে শুধু খেলাই বন্ধ হয়ে যায়নি, দলগত অনুশীলনও আর হচ্ছে না। শুধু ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ায়। তবে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টস কিছুদিন পরেই দলগত অনুশীলনের অনুমতি দেওয়া হবে। অল্প কয়েকজন বোলার নিয়ে নেটে ব্যাটিং অনুশীলন করা যাবে। ফিল্ডিং অনুশীলনের ক্ষেত্রে কোনওরকম নিষেধাজ্ঞা থাকবে না। ওয়ার্ম-আপের সময় অবশ্য খেলোয়াড়দের মধ্যে দূরত্ব বজায় রাখতে হবে। এ বছরের শেষদিকে খেলা ও পূর্ণাঙ্গ অনুশীলন করার অনুমতি দেওয়া হতে পারে। তবে তখনও বলের পালিশ বজায় রাখার জন্য লালা ও ঘাম ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘অনুশীলনের সময় অপ্রয়োজনে কারও কাছাকাছি যাওয়া চলবে না। খেলা ও দলগত অনুশীলন শুরু হওয়ার আগে ক্রীড়া সংস্থাগুলিকে নিশ্চিত করতে হবে, কেউ অসুস্থ হলে বা করোনা আক্রান্তের সংস্পর্শে এলে ১৪ দিন মাঠে আসবেন না। কারও শ্বাসকষ্ট হলে তাঁকে সম্ভাব্য করোনা আক্রান্ত বলেই ধরে নিতে হবে। তিনি চিকিৎসকের অনুমতি না পাওয়া পর্যন্ত মাঠে নামতে পারবেন না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget