এক্সপ্লোর

ICC Player of Month: আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ, বাবরের মুকুটে আরও নতুন পালক

ICC Player of Month: গত মাসে করাচিতে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ১৯৬ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন পাকিস্তানের অধিনায়ক। তাঁর ওই ইনিংসই সেই ম্যাচে অজিদের জয়ের সম্ভাবনায় জল ঢেলে দিয়েছিল।

করাচি: গত মাসের আইসিসির সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন বাবর আজম। গত মাসে করাচিতে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ১৯৬ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন পাকিস্তানের অধিনায়ক। তাঁর ওই ইনিংসই সেই ম্যাচে অজিদের জয়ের সম্ভাবনায় জল ঢেলে দিয়েছিল। কিন্তু এই অ্যাওয়ার্ড পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম পুরুষ ক্রিকেট প্লেয়ার হিসেবে এক অনন্য নজির গড়লেন বাবর। 

পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন বাবর। উসমান খোয়াজা ও আবদুল্লাহ সাফিকের পর তৃতীয় স্থানে রয়েছেন বাবর। ৫ ইনিংসে ৭৮ গড়ে ৩৯০ রান করেছিলেন বাবর। দুটো অর্ধশতরান ও একটি শতরান করেছিলেন। করাচি টেস্টে দ্বিতীয় ইনিংসে ১৯৬ রান করেছিলেন। এছাড়াও ফাইনাল টেস্টে দুই ইনিংসেই অর্ধশতরান হাঁকিয়েছিলেন তরুণ এই ডানহাতি ব্য়াটার। ওয়ান ডে সিরিজেও ফর্মে ছিলেন বাবর। প্রথম ম্যাচে ৫৭ রান করেছেন। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে জয় এনে দেওয়া ১১৪ রানের ইনিংস খেলেছেন বাবর। 

প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে নজির

প্যাট কামিন্স ও ক্রেইগ ব্রেথওয়েটকে টপকে আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ হয়েছেন বাবর আজম। কিন্তু একই সঙ্গে টানা দ্বিতীয়বার আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ হওয়ার নজির গড়লেন পাক অধিনায়ক। এর আগে ২০২১ সালের এপ্রিলে এই অ্য়াওয়ার্ড জিতেছিলেন তিনি। 

মেয়েদের ক্রিকেটে মাসের সেরা কে?

মহিলা ক্রিকেটে মার্চের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রাচেল হায়েন্স। তিনি ছাড়াও ইংল্যান্ডের সোফি একসেলস্টোন ও দক্ষিণ আফ্রিকার লরা ওলভার্ডট পেয়েছিলেন মনোনয়ন। মহিলা বিশ্বকাপে ভাল পারফরম্য়ান্সের জন্যই হেইন্স মাসের সেরা হয়েছেন। অস্ট্রেলিয়ার সপ্তম বিশ্বকাপ জয়ের পথে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। গত মাসের বিশ্বকাপে ৮ ম্যাচে এই ব্যাটারের রান ৪২৯, গড় ছিল ৬১.৩৮ ও স্ট্রাইক রেট ৮৪.২৮। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১৩০ রানের ইনিংসে খেলেন তিনি। পরে সেমি-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেন ৮৫।

 

 

 

 

 

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget