এক্সপ্লোর

ইংল্যান্ড সফরে টেস্ট দলে ফিরতে পারেন সামি

নয়াদিল্লি: সমস্ত পারিবারিক সমস্যা পিছনে ফেলে ফিট ও তরতাজা মহম্মদ সামি ভারতীয় দলে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী। বিসিসিআইয়ের নির্বাচক কমিটি চলতি সপ্তাহের শেষের দিকে ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট দল ঘোষণা করবে।সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী,   ভারতের ফাস্ট বোলিংয়ের অন্যতম ভরসা সামি যাতে মাঠে ফিরতে পারেন, সেজন্য টিম ম্যানেজমেন্ট সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কয়েকদিন আগে দ্বিতীয়বারের চেষ্টায় সামি ইয়ো ইয়ো টেস্টে পাস করেছেন। এই টেস্টে উতরে যাওয়ায় লন্ডনগামী ফ্লাইটে তাঁর সওয়ার হওয়ার কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। ইয়ো ইয়ো টেস্টে ফেল করায় আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট দলে জায়গা পাননি সামি। সামির ফর্ম খুব একটা চিন্তার বিষয় নয় বলেই মনে করে বিসিসিআই। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে সামির তীব্র বাকযুদ্ধ প্রকাশ্যে এসেছিল। সেই সঙ্গে আইনি লড়াইয়ের মুখেও পড়েছেন তিনি। ওই ঘটনার পর তিনি মানসিক দিক থেকে কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন। যাতে তিনি ক্রিকেটে মনোনিবেশ করতে পারেন, সেজন্য বোর্ডের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতা করা হয়। ইয়ো ইয়ো টেস্টে পাস করে সামি বুঝিয়ে দিয়েছেন, ক্রিকেটে ফেরাই তাঁর মূল লক্ষ্য। ভারতের টিম ম্যানেজমেন্টের সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেছেন, শুধু ব্যক্তিগত সমস্যা মিটিয়ে নেওয়াই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে প্রয়োজনীয় সমস্ত চাহিদাও যাতে পূর্ণ করতে পারেন, সে ব্যাপারে মনের দিক থেকে পুরোদস্তুর তৈরি সামি। সহ খেলোয়াড়রাও চান দলে ফিরে আসুন সামি। টিম ম্যানেজমেন্টের ওই সদস্য বলেছেন,ওকে যে কোনও ধরনের সাহায্যের চেষ্টা করা হবে। ওর কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে বিষয়টি খুবই জরুরি। ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন সামি। উল্লেখ্য, ৩০ টেস্টে ১০০ উইকেট নিয়েছেন তিনি। ইংল্যান্ডের পরিবেশে ভারতীয় দলের অন্যতম অস্ত্র হয়ে উঠতে পারেন তিনি। টিম ম্যানেজমেন্টের ওই সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, বোলারদের রোটেট করতে হবে। ইশান্ত, ভূবি ও অন্যান্যরা রয়েছে। এরমধ্যে সামির মতো অভিজ্ঞ ও দক্ষ বোলার থাকলে তা আরও ভালো হবে।

সেরা শিরোনাম

Bengal vs Delhi: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?
Indian Cricket: নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
Ravindra Jadeja: আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
Ranji Trophy: শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget