এক্সপ্লোর

Virat Kohli: স্পনসরশিপের লোভেই কোহলিকে বাদ দিচ্ছে না বিসিসিআই! বিস্ফোরক ইংল্যান্ডের প্রাক্তনী

Monty Panesar on Virat Kohli: পানেসারের দাবি কোহলির ব্যাটিং দেখার জন্য হাজার হাজার সমর্থক গ্যালারি ভরান। তাঁর অনুপস্থিতির অর্থ সেই সিরিজ বা ম্যাচের উন্মাদনায় ভাটা পড়া যা আর্থিকভাবে বোর্ডের ক্ষতি করে।

নয়াদিল্লি: বিরাট কোহলি (Virat Kohli) যে নিজের সেরা ফর্মে নেই, সেটা বলে দেওয়ার জন্য কোনও বিশেষজ্ঞের প্রয়োজন হয় না। প্রায় তিন বছর হতে চলল কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে একটিও শতরান আসেনি। তাঁর ফর্মের নিরিখে কোহলিকে ভারতীয় দল থেকে বাদ দেওয়ার দাবিও তুলেছে বিশেষজ্ঞদের একাংশ।

চলতি ইংল্যান্ড সফরে কোহলি তিন ফর্ম্যাট মিলিয়ে পাঁচ ইনিংসে মোটে ৫৯ রান করেছেন। সমর্থকরা অধীর আগ্রহে কোহলির ব্যাটের দিকে তাকিয়ে থাকলেও, প্রতিটি ম্যাচেই মোটামুটি শুরুটা ভালও করেও কোহলি বড় ইনিংস খেলতে ব্যর্থ হচ্ছেন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রাক্তন ভারতীয় অধিনায়ক না ওয়ান ডে না টি-টোয়েন্টি, কোনও সিরিজেই ভারতীয় দলে নেই। অবশ্য বিসিসিআইয়ের (BCCI) তরফে জানানো হয়েছে, তাঁকে দল থেকে বাতিল নয়, বরং এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। পর পর ব্যর্থতা সত্ত্বেও কোহলিকে এখনও কেন খেলিয়ে যাচ্ছে ভারত? কেন তাঁকে বাদ দিচ্ছেন না নির্বাচকরা? ইংল্যান্ডের প্রাক্তন তারকা মন্টি পানেসারের (Monty Panesar) মতে বিষয়টা আর্থিক ক্ষয়ক্ষতির।

পানেসারের দাবি কোহলির ব্যাটিং দেখবার জন্য হাজার হাজার সমর্থক গ্যালারি ভরান। তাঁর অনুপস্থিতির অর্থ হল সেই সিরিজ বা ম্যাচের উন্মাদনায় ভাটা পড়া, যা আর্থিক দিক থেকেও বোর্ডের ক্ষতি করে। পানেসার জানান, 'কোহলি বিশ্বের সবথেকে মার্কেট করার মতো উপযোগী খেলোয়াড়। সমর্থকরা ওকে ভালবাসে। সবাই চায় ওর ব্যাটিং বা ওকে ফিল্ডিং করতে দেখতে। ও খেলার অর্থ হল সেই ম্যাচে স্পনসরের ঢল নামা। বাকি বোর্ডেগুলিও তো বিরাট কোহলির সৌজন্যে অনেক অর্থ উপার্জন করেছে। তবে বিসিসিআইকে এবার বসে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে। সিদ্ধান্ত নিতে হবে যে কোহলি আদৌ এখন ভারতীয় দলে খেলার যোগ্য কি না। নির্বাচকদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়াটা জুরুরি।'

পানেসার সতর্ক করেন যে অফ ফর্মের কোহলিকে খেলালে বিসিসিআই অর্থ আর্থিক দিক থেকে ফুলে ফেপে উঠবে, তবে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা ধাক্কা খেতে পারে। 'বড় বড় টুর্নামেন্ট বা টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলিকে দলে রাখলে আর্থিক যে লাভই তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে তার ফলে কী ওদের (ভারতের) বিশ্বকাপ জয়ের সুযোগ ক্ষতিগ্রস্ত হবে না? বর্তমানে এটাই সবথেকে বড় প্রশ্ন। কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার জন্য এই সিদ্ধান্তটা কিন্তু ভীষণ কঠিন হতে চলেছে।' দাবি ইংল্যান্ড প্রাক্তনীর।

আরও পড়ুন: রানের খরা সত্ত্বেও কোহলিই সেরা, মত ইংল্যান্ড অধিনায়ক বাটলারের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kiki Ramos: ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget