এক্সপ্লোর

Virat Kohli: রানের খরা সত্ত্বেও কোহলিই সেরা, মত ইংল্যান্ড অধিনায়ক বাটলারের

Jos Buttler on Virat Kohli: ইংল্যান্ড অধিনায়ক বাটলার নিশ্চিত যে কোহলি শীঘ্রই ফর্মে ফিরবেন। তবে তিনি আশা করছেন কোহলির ভাল ইনিংসটা যেন তাদের বিরুদ্ধে না আসে।

লন্ডন: ওভালে ভারত-ইংল্যান্ডের (India vs England) চলতি সিরিজের প্রথম ওয়ান ডেতে কুঁচকির চোটের জেরে মাঠে নামতে পারেননি বিরাট কোহলি (Virat Kohli)। তবে বৃহস্পতিবার (১৪ জুলাই) দ্বিতীয় ওয়ান ডেতে ভারতীয় একাদশে প্রত্যাবর্তন করেন কোহলি। তাঁর থেকে স্বাভাবিকভাবই প্রচুর প্রত্যাশা ছিল। তবে ব্যাট হাতে আবারও ব্যর্থ 'কিং কোহলি'।

দ্বিতীয় ওয়ান ডে-তে ব্যর্থ কোহলি

টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে মাত্র ১২ রান করেছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। দ্বিতীয় ওয়ান ডেতে মাত্র ১৬ রানেই সাজঘরে ফিরতে হল কোহলি। ৭৭টি আন্তর্জাতিক ইনিংস হয়ে গেল কোহলির কোনও শতরান নেই। চারিদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা, উঠেছে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার রবও। কিন্তু এই সবের মধ্যেও আবারও কোহলির পাশেই দাঁড়িয়েছেন বর্তমান টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মা। এমনকী কোহলি ফর্ম না থাকায় শান্তি পেয়েছেন বলে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার (Jos Buttler) দাবি করলেও, তিনিও কিন্তু কোহলির সমর্থনেই কথা বলছেন।

বাটলার বলেন, আমার মনে হয় ওর কয়েকটা ইনিংসে রান না পাওয়াটা দিনের শেষে একটু শান্তি দেয়, এই কারণে যে, এটা প্রমাণ করে ও (কোহলি) মানুষ। দুই-তিনটে ইনিংস যে কারুরই খারাপ যেতে পারে। তবে ও মতান্তরে কিন্তু বিশ্বের সেরা ওয়ান ডে খেলোয়াড়। বহু বছর ধরে ও ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছে। যে কারুরই তো এমন সময় যায় যখন সে নিজের যোগ্যতা অনুযায়ী পারফর্ম করতে পারে না। কিন্তু এমন একজন খেলোয়াড়র শীঘ্রই একটা বড় ইনিংস খেলে ফর্মে ফিরে আসবে, তা নিশ্চিত। প্রতিপক্ষ অধিনায়ক হিসাবে এটাই আশা করছি, যে সেই ইনিংসটা যেন আমাদের বিরুদ্ধে না আসে।

কোহলির পাশে বাবরও

শুধু রোহিত বা বাটলার নন, অফ ফর্মের কোহলির পাশে দাঁড়িয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমও। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লেখেন, 'এই দুঃসময়ও কেটে যাবে। শক্ত থাকো।' সুতরাং, বলতেই হবে, যতই সমালোচনা হোক না কেন, বর্তমান যুগের ক্রিকেটজগতের মহাতারকারা কিন্তু কোহলির পাশেই দাঁড়াচ্ছেন।

আরও পড়ুন: 'এই দুঃসময়ও কেটে যাবে', অফফর্মের কোহলির পাশে বাবর আজম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget