এক্সপ্লোর

Kevin Pietersen: তোমার মতো খেলতে পারলে অনেকেই গর্ব করত, কোহলির পাশে দাঁড়িয়ে বার্তা পিটারসেনের

KP on VK: বিরাট কোহলির (Virat Kohli) সমালোচনা করেছিলেন দিন কয়েক আগেই। কেভিন পিটারসেন (Kevin Pietersen) বলেছিলেন, কোহলিকে অন্তত তিন মাসের জন্য বিশ্রামে পাঠানো উচিত।

লন্ডন: বিরাট কোহলির (Virat Kohli) সমালোচনা করেছিলেন দিন কয়েক আগেই। কেভিন পিটারসেন (Kevin Pietersen) বলেছিলেন, কোহলিকে অন্তত তিন মাসের জন্য বিশ্রামে পাঠানো উচিত। এ বার নিজের সঙ্গে কোহলির একটি ছবি দিয়েছেন কেপি। সঙ্গে উৎসাহও।

সোশ্যাল মিডিয়ায় কোহলির পোস্টের কমেন্ট সেকশনে পিটারসেন লিখেছেন, ‘বন্ধু তোমার ক্রিকেটজীবনে এমন কিছু ইনিংস রয়েছে, যেগুলো খেলতে পারলে সকলেই খুশি হতো। বিশেষ করে যাঁদের এখন আর খেলার সুযোগ নেই, তাঁরা খুশিই হতেন। তুমি গর্বিত হও। সামনে এগিয়ে চল। জীবনকে উপভোগ করো। ক্রিকেট ছাড়া আরও অনেক কিছু রয়েছে। তুমি ঠিক ফিরে আসবে।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

এক দিন আগেই, শুক্রবার (১৫ জুলাই) পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও (Babar Azam) কোহলির সমর্থনে দাঁড়িয়ে এক সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন। প্রাক্তন ভারতীয় অধিনায়কের সঙ্গে নিজের এক ছবি পোস্ট করে, বর্তমান পাকিস্তান অধিনায়ক নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'এই দুঃসময়ও কেটে যাবে। শক্ত থাকো।' এর পরে ২৪ ঘণ্টারও অধিক সময় কেটে গিয়েছে। বিরাট এই পোস্টের কোনও জবাব না দেওয়ায় খানিক সমালোচনাও হয়েছে বটে।

অবশেষে জবাব এল। বাবরের পোস্টের জবাবে বিরাট লেখেন, 'অনেক ধন্যবাদ। আরও জ্বলজ্বল কর এবং উন্নতি করতে থাকো। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা।' স্বভাবতই দুই ক্রিকেটপাগল দেশের দুই মহাতারকার এই আদানপ্রদান মুহূর্তের মধ্যে হু হু করে ভাইরাল হয়ে গিয়েছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত-পাকিস্তান ম্যাচে টসের আগে এবং ম্যাচের পরেও বাবর ও বিরাটকে বেশ খানিকক্ষণ একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়। তারপর এখনও অবধি সামনা সামনি ময়দানে দেখা হয়নি বাবর-বিরাটের।

আরও পড়ুন: কাইফের ব্যাটে ইতিহাস, স্নায়ুর চাপ কাটাতে সিনেমা দেখতে চলে গিয়েছিলেন উদ্বিগ্ন বাবা-মা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget