এক্সপ্লোর

Ostader Maar: কাইফের ব্যাটে ইতিহাস, স্নায়ুর চাপ কাটাতে সিনেমা দেখতে চলে গিয়েছিলেন উদ্বিগ্ন বাবা-মা

Natwest Trophy Win: হল থেকে বেরিয়ে অবশ্য জীবনের সবচেয়ে বড় চমক অপেক্ষা করেছিল কাইফ দম্পতির জন্য। যখন তাঁরা শুনবেন যে, লর্ডসে তাঁদের ছেলের হাত ধরে ইতিহাস গড়েছে ভারত।

কলকাতা: সামনে বিশ্বরেকর্ড গড়ার হাতছানি। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে তার আগে পর্যন্ত কোনও দল ৩২৫ রান তাড়া করে জেতেনি। কিন্তু ইংল্যান্ডের রান তাড়া করতে নেমে তখন ১৪৬/৫ হয়ে গিয়েছে ভারত। ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), সৌরভ গঙ্গোপাধ্যায়রা (Sourav Ganguly)। ম্যাচ জেতার আশা কার্যত ছেড়েই দিয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

ব্যতিক্রমী হতে পারেননি তাঁরাও। মহম্মদ কাইফের (Mohammad Kaif) বাবা ও মা। তাঁরা ধরেই নিয়েছিলেন যে, এই ম্য়াচে আর মোক্ষলাভ হল না। টিভিতে খেলা দেখা তাঁদের কাছে তখন যেন 'ইমোশনাল অত্যাচার'। স্নায়ুর চাপ সামলাতে না পেরে অবশেষে বাড়ি থেকেই বেরিয়ে পড়েন উদ্বিগ্ন দম্পতি। চলে যান কাছের সিনেমা হলে। সেখানে গিয়ে শাহরুখ খান অভিনীত 'দেবদাস' দেখেন তাঁরা।

হল থেকে বেরিয়ে অবশ্য জীবনের সবচেয়ে বড় চমক অপেক্ষা করেছিল কাইফ দম্পতির জন্য। যখন তাঁরা শুনবেন যে, লর্ডসে তাঁদের ছেলের হাত ধরে ইতিহাস গড়েছে ভারত। ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সৌরভের টিম ইন্ডিয়া।

সেই ম্যাচে প্রথমে ব্যাট করে মার্কাস ট্রেসকোথিক ও নাসের হুসেনের সেঞ্চুরির সুবাদে ৩২৫/৫ তোলে ইংল্যান্ড। জবাবে তিন বল বাকি থাকতে ২ উইকেটে জয়ের রান তুলে নেয় ভারত। ষষ্ঠ উইকেটে ১২১ রানের অবিশ্বাস্য পার্টনারশিপ গড়েন যুবরাজ সিংহ ও মহম্মদ কাইফ। যুবরাজ ৬৩ বলে ৬৯ রান করে ফিরলেও, ক্রিজে ছিলেন কাইফ। শেষ পর্যন্ত ৭৫ বলে ৮৭ রানে অপরাজিত ছিলেন উত্তরপ্রদেশের ক্রিকেটার। ভারত ম্যাচ জিততেই লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি খুলে ওড়ানো ও তারপর মাঠে দৌড়ে গিয়ে সতীর্থের কোলে ঝাঁপ ভারতীয় ক্রিকেটে রূপকথা হয়ে রয়েছে।

লর্ডসের মাটিতে ভারতের ঐতিহাসিক জয়ের ২০ বছর সম্পূর্ণ হল ১৩ জুলাই। পরে একটি সাক্ষাৎকারে কাইফ জানান যে, মাঠে যখন ব্যাট হাতে তিনি ও যুবরাজ রুদ্ধশ্বাস পাল্টা লড়াই করছেন, স্নায়ুর চাপে টিভিতে ম্যাচই দেখতে পারেননি তাঁর বাবা ও মা। সিনেমা হলে চলে গিয়েছিলেন। দিনটি কাইফের কাছে এমনই স্মরণীয় হয়ে রয়েছে যে, তিনি অবসর ঘোষণার জন্যও বেছে নেন ১৩ জুলাই।

আরও পড়ুন: ও অনেকটা মিয়াঁদাদের মতো, খারাপ ফর্মের মাঝেই প্রাক্তন পাক অধিনায়কের সমর্থন পেলেন বিরাট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Golden Ball: ৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
Messi: ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
Rohit Sharma: 'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
Lionel Scaloni: আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?
আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget