এক্সপ্লোর

World Cup 2023: সম্পূর্ণ ফিট, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের একাদশে দেখা যেতে পারে স্টোকসকে

ICC World Cup 2023, ENG vs SA: গতবারের চ্যাম্পিয়ন দলের কাছে যা বড় ধাক্কা ছিল। কিন্তু সেখান থেকে কামব্যাক করেছে গোটা শিবির। বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে তাঁরা। 

মুম্বইঃ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। বিশ্বকাপের(ODI World Cup 2023) আগে অবসর ভেঙ্গে ফের ফিরেছেন ওয়ান ডে ফর্ম্যাটে ২২ গজে। তবে তাঁর ফিটনেস নিয়ে একটা সমস্যা ছিলই। কিন্তু এবার বেন স্টোকস (Ben Stokes) নিজেই জানিয়ে দিলে যে তিন পুরোপুরি ফিট। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে আসন্ন ম্যাচে ইংল্যান্ডের হয়ে মাঠে নামার জন্য তৈরি তিনি। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ৯ উইকেটে হারতে হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। গতবারের চ্যাম্পিয়ন দলের কাছে যা বড় ধাক্কা ছিল। কিন্তু তাঁর থেকেও বড় ধাক্কা ছিল আফগানদের বিরুদ্ধে ম্যাচ হার। চলতি বিশ্বকাপের প্রথম অঘটন ছিল ঐ ম্যাচ।

চোটের জন্য প্রথম তিন ম্যাচে দলের হয়ে মাঠে নামতে পারেননি স্টোকস। তবে এবার সেই চোট সারিয়ে এসেছেন তিনি। এক সাক্ষাৎকারে তারকা ব্রিটিশ অলরাউন্ডার বলছেন, "এটা আমার কাছে খুবই বিরক্তিকর। অবসর ভেঙ্গে বিশ্বকাপে খেলব বলে ফিরেছি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই চোট পেয়ে গেলাম। তবে আমি অনেক পরিশ্রম করেছি। নিজেকে ক্রমে ফিট করে তুলেছি। এখন আমি আগামী ম্যাচে মাঠে নামার জন্য প্রস্তুত।'' স্টোকস আরও বলছেন, ''শেষ ম্যাচের পর বেশ কিছুদিন সময় পেয়েছি আমরা। মুম্বইয়ে প্রস্তুতি সারলাম। নিজেকে ভীষণ তরতাজা মনে হচ্ছে এখন।''

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে হার নিয়ে তারকা অলরাউন্ডার বলছেন ,''আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে হারটা সবাইকে হতাশ করছে। কিন্তু আমাদের বুঝতে হবে যে দিনের শেষে আমরা বিশ্বকাপে একটা দলের বিরুদ্ধে হেরেছি। এখনও অনেক ম্যাচ খেলা বাকি। আমাদের প্রত্যকে ম্যাচে এখন থেকে ১০০ শতাংশের বেশি দিতে হবে।''

এবারের বিশ্বকাপে প্রথম অঘটন ঘটিয়েছিলেন রশিদ, নবিরা। ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল আফগানিস্তান। ২০১৫ সালে প্রথমবার ৫০ ওভারের বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল আফগানিস্তান। সেইবার স্কটল্যান্ডকে হারিয়েছিলেন মহম্মদ নবিরা। তারপর থেকে মেগা টুর্নামেন্টে নাগাড়ে ১৪টি ম্যাচে হারতেই হয়েছে আফগানদের। তবে সেই হারের ধারা অবশেষে থামল। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ইংল্যান্ডের উদ্দেশে ২৮৫ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয়। জবাবে ইংল্যান্ড শুরুটাই ভাল করতে পারেনি। ইনিংসের মাত্র দ্বিতীয় ওভারেই জনি বেয়ারস্টোকে দুই রানে সাজঘরে ফেরান ফজলহক ফারুখি। ইংল্যান্ড ব্যাটিংয়ে বড় ভরসা জো রুটও ১১ রানের বেশি করতে পারেনি। ৩৩ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।

এরপর গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে ইনিংসের হাল ধরেন হ্যারি ব্রুক ও ডেভিড মালান। তবে মালানকে মহম্মদ নবি ৩২ রানে ও ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে নয় রানে নবীন উল হক আউট করার পরেই আফগানিস্তান ম্যাচের রাশ সম্পূর্ণরূপে নিজেদের দখলে নিয়ে নেয়। ব্রুক ৬১ বলে ৬৬ রানের ইনিংস খেলে তিনি সাজঘরে ফেরেন। আদিল রশিদ (২০) ও মার্ক উড (১৮) ২৯ রানের পার্টনারশিপ গড়ে ইংল্যান্ডকে দু'শো রানের কাছাকাছি পৌঁছে দেন। তবে শেষমেশ ২১৫ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget