এক্সপ্লোর

Michael Vaughan on Stokes: ''স্টোকস ফিরেছে, অস্ট্রেলিয়া অ্যাশেজে নিঃসন্দেহে চাপে থাকবে'', দাবি ভনের

Michael Vaughan on Stokes: এরপর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর একদিন আগে এই চোট ও নিজের মানসিক সমস্যার কথা জানিয়ে নিজেকে দল থেকে সরিয়ে নেন তিনি। 

লন্ডন: আসন্ন অ্যাশেজের আগে ইংল্য়ান্ড স্কোয়াডে ফিরেছেন বেন স্টোকস। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন এই তারকা অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন অ্যাশেজের জন্য স্কোয়াডে নেওয়া হয়েছে স্টোকসকে। চলতি বছরের জুলাই থেকে মাঠের বাইরে স্টোকস। চোট নিয়েই দ্য হানড্রেডে নর্দার্ন সুপারচারজার্সের হয়ে খেলছিলেন তিনি। এরপর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর একদিন আগে এই চোট ও নিজের মানসিক সমস্যার কথা জানিয়ে নিজেকে দল থেকে সরিয়ে নেন তিনি। 

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বলেন, 'আমার মনে হয় অস্ট্রেলিয়া আসন্ন অ্যাশেজে চাপে থাকবে। স্টোকস স্কোয়াড ঢুকে পড়ায় ইংল্য়ান্ডের শক্তি অনেক বেড়ে গেল। ওঁকে ছাড়া আমি ইংল্য়ান্ডকে কোনওভাবেই এগিয়ে রাখতাম না। কিন্তু স্টোকস দলে এসেছে, এতে আমি ইংল্য়ান্ডকে নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়ার মাটিতে।' তিনি আরও বলেন, 'স্টোকস ইংল্য়ান্ড দলের ইঞ্জিন। নিজের পারফরম্যান্স ছাড়াও দলের বাকিদের থেকেও পারফরম্যান্স বের করে আনতে পারে। ওঁ দলে থাকলে পরিবেশটাই বদলে যায়।' ১১ বছর পর অস্ট্রেলিয়ার মাটি থেকে অ্যাশেজ জিতে ফিরতে বদ্ধপরিকর জো রুটের দল। সেই লক্ষ্যে স্টোকসের দলে ফেরা নিঃসন্দেহে ইংল্যান্ড শিবিরকে আত্মবিশ্বাসী করে তুলল।

গত ৩০ জুলাই ইংল্য়ান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পোস্ট করে জানানো হয়েছিল যে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন স্টোকস। এর ওপর আবার আঙুলে চোট পেয়েছিলেন তিনি। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলেন তিনি। প্রস্তুতিতেও নেমেছিলেন। কিন্তু প্রস্তুতি পর্বেই ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন। পরে দেখা যায়, বাঁহাতের আঙুল ভেঙেছে বেন স্টোকসের। কিন্তু কিছুদিন আগেই অনুশীলনে ফিরেছেন ইংল্য়ান্ড ক্রিকেটার। ইন্ডাের ক্রিকেটে থ্রো ডাউন থেকে ব্যাটিং প্র্যাকটিসের ছবি ও ভিডিও ইসিবির ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে।  আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে অ্যাশেজ।

আরও পড়ুন: ভারতকে হারিয়েও সতর্ক, ড্রেসিংরুমে সতীর্থদের কড়া বার্তা বাবরের, ভাইরাল ভিডিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget