এক্সপ্লোর

BFC vs EBFC: চোটআঘাতে জর্জরিত একাধিক খেলোয়াড়, তাও ইতিবাচক ইস্টবেঙ্গল কোচ

East Bengal: পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরে আইএসএলের লিগ তালিকায় বর্তমানে ১০ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। এথনও তাদের সংগ্রহ মাত্র তিন পয়েন্ট।

বেঙ্গালুরু: নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয়ের পর বিগত দুই ম্য়াচেই পরাজিত হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। লিগ তালিকায় ১০ নম্বরে রয়েছে লাল হলুদ। ছন্দহীন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে (BFC vs EBFC) আজ তাই জয়ের জন্য মরিয়া লাল হলুদ শিবির। তবে দলের একাধিক তারকা চোট আঘাতে জর্জরিত। অনিকেত যাদব, অ্যালেক্স লিমাদের এই ম্যাচ নামা ঘিরে তীব্র সংশয়। ম্যাচের আগেরদিন দলের একাধিক তারকার চোটের বিষয়ে আপডেট দিলেন লাল হলুদ কোচ স্টিফেন কনস্টান্টাইন। 

চোটের আপডেট

লিমার চোটের আপডেট দিতে গিয়ে কনস্টান্টাইন বলেন, 'অ্যালেক্সের পেশিতে চোট রয়েছে। তবে ও ক্রমশ সেরে উঠছে। গতকাল ফিজিও ও পুনর্বাসন কোচের সঙ্গে ও বাড়তি কিছু অনুশীলন করেছে। আজও করবে।' তবে লিমার বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা না গেলেও, শৌভিক চক্রবর্তী যে বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে খেলবেন না, তা নিশ্চিত। 'শৌভিক হাসপাতালে। সোমবার ওকে দেখতে গিয়েছিলাম। ওর ডেঙ্গি হয়েছে। সুতরাং ওকে এখন কয়েকদিন পাওয়া যাবে না। আশা করি ও দ্রুত সেরে উঠবে ও মাঠে ফিরে আসবে। অনিকেতেরও জ্বর হয়েছে। তাই ও অনুশীলন করতে পারেনি।' জানান কনস্টান্টাইন।

দলের একাধিক তারকা চোট আঘাতে বাইরে থাকলেও নেতিবাচক চিন্তাভাবনা করতে নারাজ লাল হলুদ কোচ। তিনি বলেন, 'কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এমন পরিস্থিতির কথা মাথায় রেখেই তো একটি দলে ২৪-২৫ জন খেলোয়াড় রাখা হয়। যে খেলোয়াড়রা উপলব্ধ রয়েছেন, তারাই মাঠে নামবে।' এখনও পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে ইস্টবেঙ্গল। এখনও দলের অনেকটা পথ চলা বাকি বলেও স্পষ্ট জানিয়ে দিচ্ছেন লাল-হলুদ কোচ।

উন্নতি আবশ্যক

'এ বারের মরসুমের জন্য নতুন করে দল তৈরি করা হয়েছে। গত মরশুমে সব মিলিয়ে একটা ম্যাচ জিতেছিল ক্লাব। এমনও হতে পারে টানা ছ’টি ম্যাচে জিতলাম। এই লিগে সবকিছুই হতে পারে। কিন্তু অনেক সমর্থকেরাই মনে করছেন মাত্র পাঁচটা ম্যাচেই আমরা দল তৈরি করে ফেলেছি। আসলে তেমনটা কিন্তু নয়। আমাদের এখনও অনেকটা পথ অতিক্রম করতে হবে।কিন্তু তার জন্য অনেক কাজ বাকি, যেটা রাতারাতি হওয়া সম্ভব নয়। সমর্থকদের এটা বুঝতে হবে। এই সময় তাঁদের সমর্থনের ভীষণভাবে প্রয়োজন।' দাবি কনস্টানটাইনের।

আরও পড়ুন: শেষ মুহূর্তে শুভাশিসের গোলে লিগের লাস্টবয় নর্থ ইস্টকে হারাল এটিকে মোহনবাগান

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget