এক্সপ্লোর

Big Bash League: বিগ ব্যাশ লিগে ‘ডাবল হ্যাটট্রিক’ মেলবোর্ন রেনেগেডসের ক্যামেরন বয়েসের

Big Bash League: বিগ ব্যাশ লিগে আজ এক অভিনব রেকর্ড হল। পরপর চার বলে উইকেট নিলেন মেলবোর্ন রেনেগেডসের বোলার ক্যামেরন বয়েস। তিনি ফিরিয়ে দেন অ্যালেক্স হেলস, জেসন সাংঘা, অ্যালেক্স রস ও ড্যানিয়েল স্যামসকে।

মেলবোর্ন: আজ বিগ ব্যাশ লিগে অভিনব ঘটনা দেখা গেল। প্রথম বোলার হিসেবে এই প্রতিযোগিতায় ‘ডাবল হ্যাটট্রিক’ করলেন মেলবোর্ন রেনেগেডসের বোলার ক্যামেরন বয়েস। সিডনি থান্ডারের বিরুদ্ধে এই নজির গড়েন বয়েস। তিনি পরপর চার বলে অ্যালেক্স হেলস, জেসন সাংঘা, অ্যালেক্স রস ও ড্যানিয়েল স্যামসকে ফিরিয়ে দেন। চার ওভার বোলিং করে ২১ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি।

আজ নিজের প্রথম ওভারের শেষ বলে অ্যালেক্স হেলসকে ফিরিয়ে দেন বয়েস। এরপর দ্বিতীয় ওভারের প্রথম তিনটি বলেই পরপর তিন উইকেট নেন তিনি। পরের ওভারে ম্যাথু জাইলকিসকে আউট করে পাঁচ উইকেট নেন বয়েস। বিগ ব্যাশ লিগে এর আগে অনেক রেকর্ড হয়েছে, কিন্তু এরকম নজির আর নেই। শুরুতে ব্যাকফুটে চলে গেলেও, বয়েসের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফেরে মেলবোর্ন। তাঁর অসামান্য বোলিংয়ের পরেও অবশ্য উত্তেজক ম্যাচে এক রানে জয় পেয়েছে সিডনি।

আজকের ম্যাচের শুরুটা দুর্দান্তভাবে করেন সিডনির দুই ওপেনার অ্যালেক্স হেলস ও উসমান খাজা। সপ্তম ওভারে দলের ৮০ রানের মাথায় বয়েসের বলে উন্মুক্ত চাঁদের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান অ্যালেক্স হেলস। অপর ওপেনার উসমান খাজা করেন ৭৭ রান। অপর প্রান্তে পরপর উইকেট পড়ে গেলেও, নিজে এক প্রান্ত ধরে রাখার পাশাপাশি দলের রানও বাড়ান উসমান খাজা। বেন কাটিং করেন ২০ রান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭০ রান করে সিডনি।

জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান করে মেলবোর্ন। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ওপেন করতে নেমে ৮২ রান করেন। চার নম্বরে ব্যাটিং করতে নেমে উন্মুক্ত চাঁদ করেন ২৯ রান। তিন নম্বরে ব্যাটিং করতে নামা শন মার্শ করেন ১৯ রান। বয়েস বল হাতে কামাল করলেও, উত্তেজনার মুহূর্তে ব্যাট করতে নেমে প্রথম বলেই কোনও রান না করে আউট হয়ে যান। ফলে এক রানে হেরে যায় মেলবোর্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget