এক্সপ্লোর

বোলারদের পারফরম্যান্সই সবচেয়ে ইতিবাচক দিক, সিরিজ হারের পর বলছেন বিরাট

জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম দু’টি টেস্টে হারলেও, আজ তৃতীয় টেস্টে জয়ের পর বোলারদের প্রশংসায় পঞ্চমুখ ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘বোলাররাই সবচেয়ে ইতিবাচক দিক। আমরা এর আগে কোনওদিন একটা সিরিজে ৬০ উইকেট নিতে পারিনি। আমরা কয়েকটি ভুল শুধরে নিতে চাই। লোয়ার অর্ডার দারুণ মানসিকতা দেখিয়েছে। এই জয়ের অনুভূতি দুর্দান্ত। ব্যাটসম্যান হিসেবে আমরা যদি আরও ভালভাবে পরিবেশের মোকাবিলা করার কথা ভাবি, তাহলে দেশের বাইরে সেটা করতে পারি।’ আগেই সিরিজ হেরে গেলেও, তৃতীয় টেস্টে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ব্যবধান কমিয়েছে ভারত। ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিকদের বিরাট বলেছেন, ‘পিচ খুব কঠিন ছিল। সেখানে ভাল পারফরম্যান্স দেখানোর জন্য আমাদের উপযুক্ত মানসিকতা দেখানোর দরকার ছিল। আমাদের ছেলেরা দারুণ সাহস দেখিয়েছে। অনেকেই প্রথমে ব্যাট করতে নেমে ভাল পারফরম্যান্স দেখাতে পারে না। সিরিজ হারের পরেও এই মানসিকতা দেখানোর জন্য দলকে কুর্ণিশ জানাচ্ছি।’ বিরাট আরও বলেছেন, ‘ক্রিকেট একটা মজার খেলা। একজন ব্যাটসম্যানকে আউট করার জন্য অনেক উপায়ের কথা ভাবা যায়। (হাশিম) আমলা ও (ডিন) এলগার ভাল খেলেছে। টেস্ট ক্রিকেটে চাপের মুখে যখন পরপর উইকেট পড়ে যায়, তখন ফিরে আসা খুব কঠিন।’ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি বলেছেন, ‘আমি মনে করি ভারত আমাদের এই টেস্টে পর্যুদস্ত করেছে। আমরা ভাল খেলতে পারিনি। আমরা আগের টেস্টের মতো ভাল বোলিং করতে পারিনি। ফিল্ডিংও সেঞ্চুরিয়নের তুলনায় খারাপ হয়েছে। ভারত আমাদের চেয়ে ভাল খেলেছে।’

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget