এক্সপ্লোর

Sakshi Malik: এবার যন্তর মন্তরে পাল্টা প্রতিবাদ তরুণ পালোয়ানদের, ব্রিজভূষণের ষড়যন্ত্র, তোপ সাক্ষীর

Wrestlers Protest: রাজধানীর যন্তর মন্তর চত্বর এতদিন সরগরম হয়ে থাকত তাঁদের প্রতিবাদ কর্মসূচিতে। আর সেখানেই কি না প্রতিবাদ হল খোদ সাক্ষী মালিক, বজরঙ্গ পুনিয়া, বিনেশ ফোগতদের বিরুদ্ধে!

নয়াদিল্লি: রাজধানীর যন্তর মন্তর চত্বর এতদিন সরগরম হয়ে থাকত তাঁদের প্রতিবাদ কর্মসূচিতে। এখানেই দিনের পর দিন খোলা আকাশের নীচে বসে থেকেছেন তাঁরা। কাঁধে কাঁধ মিলিয়ে। আর সেখানেই কি না প্রতিবাদ হল খোদ সাক্ষী মালিক, বজরঙ্গ পুনিয়া, বিনেশ ফোগতদের বিরুদ্ধে! করলেন কারা? দেশের শ'খানেক কুস্তিগীর।

দেশের তারকা পালোয়ান বজরঙ্গ পুনিয়া (Bajrang Punia), সাক্ষী মালিক (Sakshi Malik), বিনেশ ফোগতের (Vinesh Phogat) বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তরুণ কুস্তিগীররা। দাবি করলেন, বজরঙ্গ-সাক্ষীদের আন্দোলনের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাঁদের কেরিয়ার। যদিও এই বিষয়টিকে ব্রিজভূষণ শরণ সিংহের ষড়যন্ত্র বলেই মনে করছেন সাক্ষী মালিক। অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীর জানিয়েছেন, তাঁর পরিবারকেও খুনের হুমকি দিচ্ছেন ব্রিজভূষণ (Brij Bhushan Sharan Singh)। সোশ্যাল মিডিয়াতেও তাঁকে লাগাতার হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন সাক্ষী। 

বুধবার দেশজুড়ে প্রতিবাদে শামিল হন তরুণ কুস্তিগীররা। মূলত তিন পদকজয়ী কুস্তিগীরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতেই তাঁদের এই প্রতিবাদ। তরুণ কুস্তিগীরদের দাবি, তাঁদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন তিন তারকা। ফেডারেশনের সমস্ত কাজ বন্ধ করে দেওয়ার ফলে আখেরে তরুণ কুস্তিগীরদের সমস্যা বাড়ছে।                                 

যদিও গোটা প্রতিবাদকে ব্রিজভূষণের সাজানো বলে তোপ দেগেছেন সাক্ষী। সাংবাদিক সম্মেলন করে তিনি বলেছেন, “ব্রিজভূষণের একটা আইটি সেল রয়েছে। সেখান থেকেই ভুল বোঝানো চলছে। প্রথম থেকেই আমাদের আন্দোলন চলাকালীন অনেক নেতিবাচক মন্তব্য করেছেন ব্রিজভূষণ।”

 

ব্রিজভূষণের বিরুদ্ধে তোপ দেগেছেন সাক্ষী। রিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী কুস্তিগীরের অভিযোগ, তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন জাতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদ্য অবসর নেওয়া সাক্ষী বলেন, “গত তিনদিন ধরে ব্রিজভূষণের গুণ্ডারা আমাদের ভয় দেখাচ্ছে। ফোনে হুমকি দেওয়া হচ্ছে আমার মাকে। লোকে আমার বাড়িতে ফোন করে ভয় দেখাচ্ছে। আমাদের বিরুদ্ধে মামলা করে ফাঁসিয়ে দেওয়ার কথাও বলা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও অনেকেই হেনস্থা করছেন।” 

আরও পড়ুন: ৭৩ বছর পর টেস্টের প্রথম দিনে বোলারদের এত ভয়ঙ্কর হয়ে ওঠা, রেকর্ডবুকে কেপ টাউন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Spain: একা কুম্ভ মার্তিনেজ়, তোরেসের গোলে ১০ জনের আর্জেন্তিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
একা কুম্ভ মার্তিনেজ়, তোরেসের গোলে ১০ জনের আর্জেন্তিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
Argentina vs Spain: এনজ়োর লাল কার্ড, দুর্ভেদ্য মার্তিনেজ়ের ১০ সেভ, বিশ্বকাপ ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে
এনজ়োর লাল কার্ড, দুর্ভেদ্য মার্তিনেজ়ের ১০ সেভ, বিশ্বকাপ ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে
Argentina vs Spain: আক্রমণের ঝড় স্পেনের, নাছোড় আর্জেন্তিনাও, চোট পেয়ে মাঠ ছাড়লেন লিসান্দ্রো, প্রথমার্ধ গোলশূন্য
আক্রমণের ঝড় স্পেনের, নাছোড় আর্জেন্তিনাও, চোট পেয়ে মাঠ ছাড়লেন লিসান্দ্রো, প্রথমার্ধ গোলশূন্য
ENG vs IND Live: কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget