এক্সপ্লোর

Bula Chowdhury: অগাস্টের পর জানুয়ারি, পাঁচ মাসের ব্যবধানে ফের সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি

Bula Choudhary: রাতে পুলিশ পাহারার ব্যবস্থা ছিল, তা সত্ত্বেও কী ভাবে চুরি হল, প্রশ্ন তুললেন প্রাক্তন সাঁতারু।

কলকাতা: ১৫ অগাস্ট, ২০২৫, বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। তার পর পাঁচ মাস, অগাস্টের পর জানুয়ারিতেই ফের বুলা চৌধুরীর বাড়িতে চুরি। সেই একই বাড়ি।

হিন্দমোটরে প্রাক্তন সাঁতারুর বাড়ির জানালার গ্রিল কেটে ঢুকে হয় চুরি। খোয়া গিয়েছে বেশ কিছু মেডেল-সহ মূল্যবান সামগ্রী, দাবি বুলার। রাতে পুলিশ পাহারার ব্যবস্থা ছিল, তা সত্ত্বেও কী ভাবে চুরি হল, প্রশ্ন তুললেন প্রাক্তন সাঁতারু। এই ঘটনায় ফের একবার বুলার বাড়ির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নের মুখে পুলিশ-প্রশাসন।

গত বছরের চুরির সময়ে বুলা চৌধুরীর পদ্মশ্রী পদকও খোয়া গিয়েছিল, চুরি হয়েছিল কয়েয়কশো পদক। চুরি যাওয়া প্রায় তিনশো পদকের মধ্যে ২৯৫টি পদক প্রথমে উদ্ধার হয়েছিল। পরে পদ্মশ্রী স্মারকের সঙ্গে আরও ১৩টি পদক উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মূল অভিযুক্ত শেখ সামিম সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। হিন্দমোটরের দেবাই পুকুরে বুলা চৌধুরীরা এখন আর থাকেন না। তবে ওই বাড়িতেই তাঁর জাতীয় এবং আন্তর্জাতিক যাবতীয় পদক রাখা ছিল। রাষ্ট্রপতির দেওয়া পদ্মশ্রী পুরস্কারে মূল পদকটি বুলা চৌধুরীর কসবার বাড়িতে রয়েছে। হিন্দমোটরের বাড়িতে তার পদ্মশ্রীর ছোট পদকটি ছিল। সেই পদ্মশ্রী পদকসহ প্রায় তিনশোটি পদকই বাড়ির পিছনে দরজা ভেঙে চোরেরা বাড়িতে ঢুকে নিয়ে গিয়েছিল।

পুলিশ তদন্তে নেমে অভিযোগের দু'দিনের মধ্যে একজনকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ২৯৫ টি পদক উদ্ধার হয়। বুলা চৌধুরী জানিয়েছিলেন তার সাফ গেমসের পদক এবং বেশ কিছু আন্তর্জাতিক পদক উদ্ধার হয়নি ।শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস প্রাক্তন সাঁতারুকে কথা দিয়েছিলেন বাকি পদক উদ্ধারের সব রকম চেষ্টা করা হবে। সেইমতো উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যালের নেতৃত্বে একটি টিম এই চুরির ঘটনার তদন্ত চালিয়ে যায়। আরো দু'জনকে গ্রেফতার করে।

পুলিশ মনে করেছিল শেখ সামিমই মূল অভিযুক্ত। তার কাছ থেকে ১৩ টি পদক উদ্ধার হয়। পদ্মশ্রী ছোটো পদকটিও উদ্ধার করেছে পুলিশ। চুরির সামগ্রী যার কাছে ছিল সেই মহম্মদ চাঁদকেও গ্রেফতার করা হয়েছে। আজ বুলা চৌধুরীকে শ্রীরামপুর ডিসিপি অফিসে উদ্ধার হওয়া পদক দেখায় পুলিশ। হারানো পদ্মশ্রী পদক পেয়ে তাঁর চোখে মুখে উচ্ছ্বাস ও স্বস্তি ফুটে উঠে। আবার সেই পদক গলায় পরে দেখেন প্রাক্তন জাতীয় সাঁতারু। তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটল।

সেরা শিরোনাম

Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
Smriti Mandhana Record: এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
Indian Cricket Team: চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget