এক্সপ্লোর

Indian Super League: ছেত্রীদের আবেদনের পরেই কাটছে জট? পরের সপ্তাহেই আইএসএলের সূচি ঘোষণা হবে জানাল ফেডারেশন

Indian Football: দেশের এক নম্বর ফুটবল লিগ নিয়ে ক্লাব জোট বনাম ফেডারেশন টালবাহানা, চিঠি চালাচালি কিন্তু অব্যাহত ।

নয়াদিল্লি: আইএসএল (Indian Super League) নিয়ে জটিলতা অব্যাহত। গতকালই সরাসরি ফিফার হস্তক্ষেপ চেয়েছিলেন সুনীল ছেত্রীরা। ফিফার হস্তক্ষেপের আর্জি জানিয়েছিলেন ভারতীয়দের পাশাপাশি বিদেশি ফুটবলাররাও। এবার আইএসএল আয়োজন নিয়ে মুখ খুলল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। 

শুক্রবার এক ভিডিও বার্তায় সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংহ সান্ধু, প্রীতম কোটালরা ফিফার হস্তক্ষেপ চেয়ে ভিডিও বার্তায় আবেদন করেছিলেন.  ISL-এ খেলা বিদেশি ফুটবলাররাও তালিকায় ছিলেন। দেশের এক নম্বর ফুটবল লিগ নিয়ে ক্লাব জোট বনাম ফেডারেশন টালবাহানা, চিঠি চালাচালি অব্যাহত।
ভারতীয় ফুটবলকে 'বাঁচাতে' তাই সরাসরি ময়দানে নেমেছিলেন ফুটবলাররা। তার ঠিক পরের দিনই ফেডারেশনের তরফে বৈঠকের আয়োজন করা হয় এবং তারপরেই জানিয়ে দেওয়া হয় সামনের সপ্তাহেই আইএসএলের সূচি ঘোষণা করা হবে।

 

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয় যে শনিবারই জরুরি কমিটি আইএসএল এবং এআইএফএফ জোটের টুর্নামেন্ট সংক্রান্ত জমা দেওয়া রিপোর্ট বিবেচনা করতে বৈঠকে বসেছিল। শুক্রবারের মধ্যেই ওই জোটের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। সেইমতোই তারা রিপোর্ট জমা দেয় এবং সেখানে ফেডারেশনকেই আইএসএল করানোর পরামর্শ দেওয়া হয়। সেই পরামর্শ অনুযায়ী ফেডারশনই এবার আইএসএল আয়োজন করবে এবং পরের সপ্তাহেই টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ জানানো হবে।

নতুন বছরের শুরুতে ভারতীয় ফুটবলে নতুন দিশা দেখা যাবে, এই আশাতেই রয়েছেন সকল ফুটবলপ্রেমীরা। তবে গত বছরের শেষের দিকেই এক ফুটবলার জীবনপ্রদীপ নিভে যায়। তিনি ময়দানের অন্যতম পরিচিত ফুটবলার। খেলেছেন মোহনবাগান, ইউনাইটেড স্পোর্টস ক্লাবে। আচমকা প্রয়াত হন ডিফেন্ডার সুখেন দে। তাও মাত্র ৩৫ বছর বয়সে।

ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও মোহনবাগানের রক্ষণ ভাগের অন্যতম স্তম্ভ ছিলেন। এই ফুটবলার শুক্রবার, ২৬ ডিসেম্বর তাঁর কর্মস্থল রেলে কাজ করাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। তাঁর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তাঁর। গত বৃহস্পতিবার, ১ জানুয়ারি জন্মদিন ছিল সুখেনের। ৩৬ বছরে পা দিতেন। কিন্তু তার আগেই সকলকে চোখের জলে ভাসিয়ে চলে যান সুখেন।                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget