এক্সপ্লোর

Fifa World Cup: গ্রুপের শেষ ম্যাচে হার ব্রাজিলের, জিতেও বিশ্বকাপ থেকে বিদায় ক্যামেরুনের

Qatar World Cup: খাতায়-কলমে অনেকটাই দুর্বল। ধারে ভারেও পিছিয়ে থাকা ক্য়ামেরুনের বিরুদ্ধে গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে হেরে গেল ব্রাজিল। 

দোহা: পর্তুগালের বিরুদ্ধে তার কিছুক্ষণ আগেই জয় পেয়েছিল দক্ষিণ কোরিয়া (South Korea)। তখনও মাঠে নামেনি তিতের দল। অঘটনের বিশ্বকাপে আরও একটা অঘটন হবে? কিন্তু তেমনই হল। খাতায়-কলমে অনেকটাই দুর্বল। ধারে ভারেও পিছিয়ে থাকা ক্য়ামেরুনের বিরুদ্ধে গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে হেরে গেল ব্রাজিল। 

খেলার শুরুতে অনেকগুলো সুযোগ পেয়ে গিয়েছিল তিতের দল। বারবার ক্যামেরুনের বক্সে হানা দিচ্ছিলেন ব্রাজিলের ফুটবলাররা। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে মাঠে নামলেও যেহেতু শেষ ষোলোর টিকিট আগেই পাকা হয়ে গিয়েছিল, তাই একাদশে একাধিক পরিবর্তন করেছিলেন তিতে। জেসুস, ফ্রেডদের বসিয়েই রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের নিয়ে একাদশ গঠন করেছিলেন তিতে। কিন্তু গোলমুখ খুলতে পারলেন না ব্রাজিলের ফুটবলাররা। দক্ষিণ কোরিয়া যেমন ৯০ মিনিটের পর ইনজুরি টাইমে গোল করে শেষ ষোলাের টিকিট পাকা করেছিল দক্ষিণ কোরিয়া। এই ম্যাচেও ৯২ মিনিটের মাথায় ক্য়ামেরুনের ১০ নম্বর জার্সির আবুবাকার গোলে জয় নিশ্চিত করে ক্য়ামেরুন। বিশ্বকাপের মঞ্চে এই প্রথম আফ্রিকার কোনও দেশের বিরুদ্ধে হারল ব্রাজিল। 

শেষ লগ্নে দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়া

বিশ্বকাপের প্রথম দুই গ্রুপ পর্বের ম্যাচে একটিও জিততে পারেনি দক্ষিণ কোরিয়া। উরুগুয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্র করলেও, ঘানার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ হারতে হয়েছিল দক্ষিণ কোরিয়াকে। বিশ্বকাপের পরের পর্বে পৌঁছতে হলে পর্তুগালকে হারানোর পাশাপাশি উরুগুয়ে ম্যাচের ফলাফলের ওপরেই নির্ভরশীল ছিলেন সন হিউং-মিনরা। 

ম্যাচের শুরুতেই রিকার্ডো হোর্তার গোলে পিছিয়ে পড়লেও কিম ইয়ং-গন ২৭ মিনিটে কোরিয়াকে সমতায় ফেরান। তবে ড্র পরের পর্বে পৌঁছনোর জন্য যথেষ্ট ছিল না। যখন মনে হচ্ছিল ম্যাচ ড্র হবে এবং কোরিয়া বাধ্য হয়েই বিশ্বকাপ থেকে বিদায় নেবে, ঠিক সেই সময়ই দলের হয়ে ৯১তম মিনিটে গোল করে হোয়াং হি-চ্যান। এই গোলেই জয় ২-১ জয় পেল দক্ষিণ কোরিয়া।

জিতেও ছিটকে গেল উরুগুয়ে

২০১০ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে-ঘানার ম্য়াচ আজও সবার স্মৃতিতে অমলিন। আরও স্পষ্ট করে বললে ম্যাচের শেষ মুহূর্তে হাত দিয়ে লুই সুয়ারেজের নিশ্চিত গোল আটকে যাওয়া এবং তার ফলশ্রুতিতে আসামোয়া জিয়ান পেনাল্টি মিস করায় সুয়ারেজের সেলিব্রেশন এখনও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে স্পষ্ট। সেবার সেমিফাইনালে ঘানাকে হারিয়ে নিজেদের জায়গা পাকা করেছিল উরুগুয়ে। সেই ঘটনার ১২ বছর পর ফের একবার ঘানার বিরুদ্ধে বিশ্বকাপে মাঠে নেমেছিল উরুগুয়ে।

এবারেও ঘানার তারকা পেনাল্টি মিস করলেন। উরুগুয়ে ২-০ জিতলেও, পর্তুগাল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ২-১ হারায় বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হল উরুগুয়ে। দক্ষিণ কোরিয়া উরুগুয়ের থেকে বেশি গোল করায় বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সুয়ারেজরা।

 

সেরা শিরোনাম

Bengal vs Delhi: কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
Bengal vs Delhi Day 3: নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
IND vs WI: 'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget