এক্সপ্লোর

T20 World Cup 2022: বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হারলেও কি এখনও সেমিফাইনালে পৌঁছতে পারেন বাবররা?

Pakistan Cricket Team: বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচই হেরে বর্তমানে নিজেদের গ্রুপে ছয় দলের মধ্যে পাঁচ নম্বরে রয়েছে ভারতীয় দল।

মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) প্রথম দুই ম্যাচেই পরাজিত হয়েছে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের বিরুদ্ধে ১ রানে পরাজিত হয়েছিল পাক দল। কাটা ঘায়ে নুনের ছিটের মতো জিম্বাবোয়েও বাবর আজমের (Babar Azam) নেতৃত্বাধীন দলকে ১ রানে পরাজিত করে। বিশ্বকাপের শুরুতেই দুই ম্যাচ হারলেও পাকিস্তানের সেমিফাইনালে পৌঁছনোর আশা কিন্তু এখনই শেষ হয়ে যায়নি। 

শীর্ষে ভারত, পাঁচে পাকিস্তান

বর্তমানে গ্রুপ ২-র শীর্ষে রয়েছে ভারত। +১.৪২৫-র নেট রান রেট থাকায় ভারতীয় দল বেশ ভাল জায়গাতেই আছে। জিম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টির জন্য আয়োজিত হতে পারেনি। তাদের দখলে ভারতের থেকে এক কম, তিন পয়েন্ট রয়েছে। ছয় দলের মধ্যে পাঁচ নম্বরে পাকিস্তান। বাবররা বিশ্বকাপে নিজেদের দুই ম্যাচেরই শেষ বলে পরাজিত হয়েছেন। তাঁদের সেমিফাইনালে পৌঁছনোর রাস্তাটা যে বেশ কঠিন, সেই নিয়ে কোনও দ্বিমত নেই। অবশ্য কঠিন হলেও, পাকিস্তানের শেষ চারে যোগ্যতা অর্জন করা কিন্তু অসম্ভব নয়। সেমিফাইনালে পৌঁছতে পাকিস্তানকে সবার প্রথমে নিজেদের বাকি তিন ম্যাচের প্রত্যেকটিই ম্যাচই  জিততে হবে। তবে শুধু নিজেদের জিতলেই হবে না, বাবরদের ভাগ্যের সহায়তাও প্রয়োজন।

প্রোটিয়াদের হারাতেই হবে

ভারত, জিম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দুই দল যদি নিজেদের বাকি তিন ম্যাচের অন্তত দুইটি জিতে যায়, তাহলে পাকিস্তানের চাপ অনেকটাই বেড়ে যাবে। সেক্ষেত্রে নেট রান রেট বড় ভূমিকা পালন করতে পারে। নেট রান রেটের বিচারে সেমিতে পৌঁছনোর বিষয় হলে কিন্তু তেম্বা বাভুমার দলই এগিয়ে। প্রোটিয়া দলের নেট রানরেট (+৫.২০০) দারুণ। সেখানে পাকিস্তান অনেকটাই পিছনে (-০.০৫০)। তাই পাকিস্তানকে সেমিতে পৌঁছতে হলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ম্যাচটি বিরাট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই দুই দলের মধ্যে যে ম্যাচটি জিতবে, তাঁরা বিশ্বকাপের শেষ চারে কোয়ালিফাই করার দিকে অনেকটাই এগিয়ে যাবে। আগামী বৃহস্পতিবার প্রোটিয়া দলের বিরুদ্ধে মাঠে নামবেন বাবররা। এছাড়া এই রবিবারে নেদারল্যান্ডস ও পরের রবিবারে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। তাঁরা শেষ পর্যন্ত সেমিফাইনালে পৌঁছতে পারবেন কি না, তার জবাব সময়ই দেবে।

আরও পড়ুন: মেলবোর্নে বৃষ্টিতে ভেস্তে গিয়েছে একাধিক ম্যাচ, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ ভনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
England vs Norway: গোল বাতিল, ক্যামেরার তারে বলের ধাক্কাকে উপেক্ষা! রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন হালান্ডের বাবা
গোল বাতিল, ক্যামেরার তারে বলের ধাক্কাকে উপেক্ষা! রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন হালান্ডের বাবা

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget