এক্সপ্লোর

T20 World Cup 2022: মেলবোর্নে বৃষ্টিতে ভেস্তে গিয়েছে একাধিক ম্যাচ, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ ভনের

T20 WC: মেলবোর্নে গতকালই একটি বলও খেলা না হয়েই ভেস্তে গিয়েছে দুই ম্যাচই। এরপরেই এমসিজিতে ম্যাচ আয়োজন ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মেলবোর্ন: এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) একাধিক ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। গতকালও আফগানিস্তান-আয়ার্ল্যান্ড ও অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, দুই ম্যাচেই বরুণদেব ব্যাঘাত ঘটিয়েছে। একটি বলও খেলা না হয়েই ভেস্তে গিয়েছে দুই ম্যাচই। মেলবোর্নে (MCG) এর আগেও এই বিশ্বকাপে বৃষ্টি প্রভাব ফেলেছে। এরপরেই এমসিজিতে খেলা আয়োজন ঘিরে উঠছে প্রশ্ন।

ক্ষুব্ধ মাইকেল ভন

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan) এমসিজিতে ম্যাচ আয়োজন করা নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষত যেখানে মেলবোর্নের ডকল্যান্ড স্টেডিয়ামে ছাদ রয়েছে যা খোলা বন্ধ করা যায়। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, 'অস্ট্রেলিয়ায় বৃষ্টির মরসুম চলছে। মেলবোর্নের স্টেডিয়াম যেখানে ছাদ রয়েছে, তার কী হল! সেই স্টেডিয়াম ব্যবহার করাটা কি বুদ্ধিমানের কাজ হত না?' এমসিজি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ডকল্য়ান্ড স্টেডিয়াম। অতীতে বেশ কিছু ওয়ান ডে ম্যাচ ওই স্টেডিয়ামে আয়োজিত হয়েছে। তবে মাঠের ইতিহাস ও বেশি দর্শকাসনের জন্য় বড় ম্যাচ ও টুর্নামেন্টের জন্য এমসিজিকেই বেছে নেওয়া হয়েছে।

 

কেন ঢাকা হয়নি পুরো মাঠ?

এই নিয়েই প্রশ্ন তোলেন ভন। আফগানিস্তান-আয়ার্ল্যান্ড ম্যাচ বৃষ্টির ফলে বাতিল হলেও, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচ বাতিল ভেজা মাঠের কারণে। বৃষ্টি চলাকালীন কেন মাঠ সম্পূর্ণভাবে ঢাকা হল না, এই নিয়েও প্রশ্ন তুলে ভন লেখেন, 'শ্রীলঙ্কায় তো প্রায়শই বড় বড় ঝড়-ঝাপটা হয়। তা সত্ত্বেও ওরা সম্পূর্ণ মাঠ ঢেকে রাখায় দ্রুতই ম্যাচ পুনরায় শুরু করা যায়। কেন বিগত দুই দিনে এমসিজিকে তেমনভাবে সম্পূর্ণভাবে ঢেকে রাখা হয়নি?'

 

প্রসঙ্গত, এ বারের বিশ্বকাপের আগে পর্যন্ত কিন্তু এমসিজিতে বৃষ্টির জন্য টি-টোয়েন্টি ম্যাচ সম্পূর্ণ ভেস্তে যাওয়ার উদাহরণ নেই বললেই চলে। অতীতের ৬৬৭টি বিশ ওভারের ম্যাচের মধ্যে এমসিজিতে মাত্র একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তেছিল। তাই সমালোচনা হলেও, এমসিজিতে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়ে খুব একটা প্রশ্ন তোলরা কিন্তু জো নেই।  

আরও পড়ুন: আগে ম্যাচ জিততে হবে, তারপর রান রেট নিয়ে ভাবব, ছিটকে যাওয়ার আশঙ্কার মধ্যেই বলছেন ফিঞ্চ

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget