এক্সপ্লোর

Champions Trophy 2025 Final : চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বড় পরিবর্তন টিম ইন্ডিয়ায় ? সুনীল গাওস্কর বলছেন....

Team India: গ্রুপ স্টেজে অপরাজিত থেকেছে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। স্বাভাবিকভাবেই, আত্মবিশ্বাসে ফুটছে টিম ইন্ডিয়া।

নয়াদিল্লি : এখনও পর্যন্ত সব ম্যাচেই জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছেছে ভারত। গ্রুপ স্টেজে অপরাজিত থেকেছে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। স্বাভাবিকভাবেই, আত্মবিশ্বাসে ফুটছে টিম ইন্ডিয়া। কিন্তু, কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাওস্কর মনে করছেন, দলে এখনও এমন অনেক জায়গা রয়েছে যেখানে উন্নতি করা প্রয়োজন। তিনি বলেন, রান চেক করা সত্ত্বেও, মাঝের ওভারগুলিতে ভারত প্রচুর উইকেট তুলতে পারছে না। ওপেনিংয়ে সফল পার্টনারশিপের অভাব রয়েছে। এর পাশাপাশি তিনি প্রথম ১০ ওভারে নতুন বলে আরও উইকেট চাইছেন পেসারদের থেকে।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে গাওস্কর বলেন, "ওপেনারদের দিকে তাকালে বুঝতে পারবেন, তাঁদের কাছে যেটা আশা করা হয়েছিল, সেইমতো শুরুটা তাঁরা ভারতীয় দলকে দিতে পারছে না। সেটা হয়নি। তাই আমি পরিষ্কার বলতে চাই, সেখানে ঘাটতি রয়েছে। এমনকী নতুন বলেও, আপনি প্রথম ১০ ওভারে ২-৩টি উইকেট নিতে চাইবেন। যেটা সেভাবে হচ্ছে না। মাঝের ওভারগুলিতে আমরা উইকেট পাইনি। এমনকী রানও আসছে না। তাই, এই দিকগুলিতে নজর দিতে হবে। যত ভালো সুযোগ তৈরি হবে, তত ফাইনালে জেতার সুযোগ মিলবে।"

তবে, গাওস্কর এও বিশ্বাস করেন যে, প্রথম একাদশে কোনও পরিবর্তন করা উচিত হবে না টিম ইন্ডিয়ার। বিশেষ করে ৪ স্পিনারেই খেলা উচিত। তাঁর ব্যাখ্যা, দলে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব আসায় আক্রমণ আরও শক্তিশালী হয়েছে ভারতের। উইনিং কম্বিনেশন থেকে বেরিয়ে আসা উচিত হবে না। কিংবদন্তি ক্রিকেটারের কথায়, "আমার মনে হয় ৪ স্পিনারই থাকবে। তাই-ই রাখতে হবে। এখন পাল্টে কী হবে ? চক্রবর্তী ও কুলদীপকে দলে নেওয়ার পর দেখা গেছে কতটা কার্যকর তাঁরা হয়ে উঠেছেন। তাছাড়া সীমিত ওভারের খেলায় হোক বা ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটে উইকেট নেওয়া বলগুলোই সবথেকে ভালো ডট বল। সেটাই তাা করছে। তাই, কোনও পরিবর্তন হওয়া উচিত নয়।" 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আগামী ৯ মার্চ ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হতে চলেছে। ফাইনাল ম্য়াচটি দুবাইয়ে আয়োজিত হতে চলেছে। এখনও পর্য়ন্ত ভারতের সব ম্য়াচেই দুবাইয়ে হয়েছে। প্রসঙ্গত, চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট। সেমিফাইনালেও ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। অন্যদিকে রোহিত ইংল্যান্ডের বিরিুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। চলতি টুর্নামেন্টেও ভালো শুরু করেছেন ওপেনে নেমে, যদিও বড় ইনিংস রোহিতের ব্যাট থেকে আসেনি। তাই, ফাইনালে তাঁর ব্যাটের দিকে তাকিয়ে ভারতীয় সমর্থকরা।

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: 'কারও প্রতি বঞ্চনা করে না কখনও বিসিসিআই', বৈভবের জাতীয় দলে অভিষেকের পরই বার্তা রাজীব শুক্লর
'কারও প্রতি বঞ্চনা করে না কখনও বিসিসিআই', বৈভবের জাতীয় দলে অভিষেকের পরই বার্তা রাজীব শুক্লর
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Gurnoor Brar: জাতীয় দলে অভিষেকেই নজর কেড়েছিলেন, এবার ভারতীয় এ দলের জার্সিতে বিধ্বংসী স্পেল গুরনূর ব্রারের
জাতীয় দলে অভিষেকেই নজর কেড়েছিলেন, এবার ভারতীয় এ দলের জার্সিতে বিধ্বংসী স্পেল গুরনূর ব্রারের
Jasprit Bumrah: প্র্যাক্টিসে নেমে পড়লেন বুমরা, কবে থেকে ভারতের জার্সিতে ফের মাঠে নামছেন?
প্র্যাক্টিসে নেমে পড়লেন বুমরা, কবে থেকে ভারতের জার্সিতে ফের মাঠে নামছেন?

ভিডিও

Chokh Bhanga Chota: কে 'আসল' তৃণমূল? কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল? জবাব তলব কমিশনের
Abhishek Banerjee: সেবাশ্রয়ের বিরুদ্ধে ভুরি ভুরি নালিশ, কোনও সরকারি নির্দেশ ছিল? ABP Ananda Live
Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget