এক্সপ্লোর

‘আইসিসি-র নিয়ম জানা ছিল না’, ধোনির ব্যাজ বিতর্ক নিয়ে বললেন সিওএ প্রধান

২০১৯ বিশ্বকাপে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় প্যারা স্পেশ্যাল ফোর্সের পরিচয়চিহ্ন উইকেটকিপিং গ্লাভসের উপরে সেঁটে মাঠে নেমেছিলেন।

নয়াদিল্লি: ২০১৯ বিশ্বকাপে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় প্যারা স্পেশ্যাল ফোর্সের পরিচয়চিহ্ন উইকেটকিপিং গ্লাভসের উপরে সেঁটে মাঠে নেমেছিলেন। ‘ফ্লাইং ড্যাগার’ বা ‘বলিদান’ প্রতীক চিহ্ন নিয়ে মাঠে নামায় বিতর্ক তৈরি হয়েছিল। আইসিসি-র নিয়ম অনুযায়ী, ওই প্রতীক চিহ্ন নিয়ে তিনি ফের মাঠে নামলে তাঁকে তিরস্কারের মুখে পড়তে হত। কারণ, আইসিসি-র নির্দেশিকা অনুযায়ী, কোনও খেলোয়াড় তাঁর পোশাকে শুধুমাত্র দলের প্রতীকচিহ্ন ছাড়া অন্য কিছু রাখা যাবে না। বিতর্কের পর বিসিসিআই ধোনিকে ওই ব্যাজ পরতে দেওয়ার জন্য আইসিসি-র কাছে চিঠি লিখেছিল। কিন্তু এতে কোনও কাজ হয়নি। আইসিসি নিজেদের অবস্থানে অনড় থাকে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিসিআই-এর প্রশাসকদের কমিটি (সিওএ) প্রধান বিনোদ রাই জানিয়েছেন, ওই নিয়ম সম্পর্কে তিনি জানতেন না। আইসিসি-কে বিসিসিআই-এর ওই অনুরোধের সিদ্ধান্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এ কথা বলেন। সিওএ প্রধান বলেছেন, এটা কোনও ইস্যু নয়। ধোনি যা পরেছিল, তা ওর রেজিমেন্টের প্রতীকচিহ্ন নয়। কিন্তু ও কিছু একটা পরেছিল.ওই সময় কোনও খেলোয়াড় তাঁর গ্লাভসে কী রাখতে পারবেন, তা নিয়ে আইসিসি-র নিয়ম রয়েছে, তা জানতাম না। আমি বলেছিলাম, ও যদি তা পরে থাকে, তাহলে ওর পরতে পারে। আমি ওকে সমর্থন করেছিলাম। এরপর আমাকে আইসিসি-র ১১ পাতার নিয়ম দেখানো হয়, যাতে লেখা রয়েছে যে, কোনও খেলেোয়াড় শুধু দলের প্রতীকচিহ্ন ও  ম্যানুফ্যাকচারার প্রতীক চিহ্ন   রাখতে পারে।সেজন্য ওই আর্জি প্রত্যাহার করতে হয়।

সেরা শিরোনাম

Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Prince Yadav: ১৫ বছর পরে টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্য়ে নতুন নজির গড়লেন প্রিন্স যাদব
১৫ বছর পরে টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্য়ে নতুন নজির গড়লেন প্রিন্স যাদব

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget