এক্সপ্লোর

কোচ শাস্ত্রী কি ‘ইয়েস ম্যান’? কোহলি বললেন, ‘এমন উদ্ভট কথা আগে শুনিনি’

মুম্বই: কোচ রবি শাস্ত্রীর পাশে দাঁড়িয়ে তাঁর ভূয়সী প্রশংসা করলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। শাস্ত্রী কোহলির অঙ্গুলি হেলনে চলেন বলে কেউ কেউ অভিযোগ করেন। এ ব্যাপারে কোহলি বলেছেন, এমন উদ্ভট কথা তিনি এর আগে কখনও শোনেননি। অধিনায়ক বলেছেন, ‘সত্যি কথা বলতে কী, শাস্ত্রীর চেয়ে আমার মুখের ওপর সবচেয়ে বেশি বার না বলেছেন, এমন লোক নেই। তিনি এমন একজন মানুষ যে তাঁর কাছ থেকে সত্ পরামর্শ পাওয়া যায়। অতীতে শাস্ত্রীর কথা শুনেই আমি আমার খেলায় বদল ঘটিয়েছি’। অস্ট্রেলিয়া সফরে রওনা হওয়ার আগে কোহলি বিভিন্ন বিষয়ে নিজের বক্তব্য জানিয়েছেন। অধিনায়ক বলেছেন, শুধু তিনিই নন, দলের অন্যান্য প্লেয়াররাও শাস্ত্রীর কাছ থেকে অনেক কিছু শিখেছে। যখন থেকে এই দলটা গড়ে তোলা শুরু হয়, তখন থেকে প্লেয়াররা যে দলেরই অঙ্গ, সেই বিশ্বাস এনে দেওয়াটা শাস্ত্রীর বড় অবদান। কোহলি আরও বলেছেন, ২০১৪-র ইংল্যান্ড সফরটা আমাদের সকলের কাছেই খুব কঠিন গিয়েছে। সেই ধাক্কা কাটিয়ে উঠতে শাস্ত্রী সাহায্য করেছেন। ২০১৫-র বিশ্বকাপে শিখর ধবনও এর সাক্ষী। প্লেয়ারদের কাছ থেকে সেরাটা বের করে আনতে সিদ্ধহস্ত শাস্ত্রী। কোহলি বলেছেন, ‘এই পর্যায়ে বিষয়টি অনেকাংশেই ম্যান ম্যানেজমেন্টের আর রবিভাই সেটা দারুণ ভালোভাবে করতে পারেন। যে যার নিজের মতামত থাকতেই পারে। আমাদের আমাদের মতো থাকতে হয়। স্বাভাবিকভাবে যা ঘটে, তা করা থেকে বিরত থাকতে পারি না। ভ্রান্ত পথে কোনও কিছুই হয় না’।

সেরা শিরোনাম

India vs New Zealand Live: সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
Mohammed Siraj: মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
India vs New Zealand Day 1 Highlights: ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget