এক্সপ্লোর

শ্রীলঙ্কা সফরের আগেই নতুন কোচ বাছাই, জানালেন রাজীব শুক্ল

নয়াদিল্লি: ভারতীয় দলের শ্রীলঙ্কা সফরের আগেই নতুন কোচ নির্বাচন করা হবে। বিরাট কোহলিদের জন্য সেরা কোচই নিয়োগ করা হবে। আজ এমনই জানালেন বিসিসিআই আধিকারিক রাজীব শুক্ল। তিনি আরও জানিয়েছেন, নতুন কোচের জন্য আরও আবেদনপত্র চাইছে বিসিসিআই। অনিল কুম্বলের মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী কোচ হওয়ার জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল। বীরেন্দ্র সহবাগ, টম মুডিরা আবেদনপত্র জমাও দিয়েছেন। তবে এখনও কাউকে পরবর্তী কোচ নিযুক্ত করা হয়নি। কুম্বলে কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার পর নতুন করে কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চাইছে বিসিসিআই। সেই কারণেই আরও আবেদনপত্র চাওয়া হয়েছে। বিসিসিআই-এর অন্য এক আধিকারিক বলেছেন, ‘আমার যখন এর আগে আবেদনপত্র চেয়েছিলাম, কুম্বলের নাম স্বাভাবিকভাবেই ছিল। সেই সময় হয়তো অনেকেই ভেবেছিলেন, বর্তমান কোচ যখন সাফল্য পাচ্ছে তখন আর আবেদন করার দরকার কী! কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। অনেকেই এখন আবেদন করতে চাইবেন। সেই কারণেই নতুন করে আবেদনপত্র চাওয়া হচ্ছে।’ ক্রিকেট মহলে জল্পনা চলছিল, নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে সহবাগ। তবে বিসিসিআই-এর ওই কর্তা বলেছেন, ক্রিকেট অ্যাডভাইজারি কমিটিই কোচের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তাই সহবাগের আবেদনের সঙ্গে বিসিসিআই-এর কোনও সম্পর্ক নেই। সহবাগ, মুডি ছাড়াও আবেদনপত্র পাঠিয়েছেন লালচাঁদ রাজপুত, ডোডা গণেশ, রিচার্ড পাইবাস। অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলিং কোচ ক্রেগ ম্যাকডারমটও আবেদনপত্র পাঠিয়েছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি আবেদন না করায় আবেদনপত্রটি বাতিল করা হয়েছে। কুম্বলের সঙ্গে বিরাটের বিরোধ সম্পর্কে শুক্ল বলেছেন, ‘এই সমস্যা মেটানোর জন্য সবরকম চেষ্টা করেছিল বিসিসিআই। কার্যকরী সচিব, সিইও, কুম্বলে ও কোহলির সঙ্গে আলোচনা করেছিল। সিওএ চেয়ারম্যান বিনোদ রাইয়ের সঙ্গেও আলোচনা করেছিল বোর্ড। কিন্তু কোনও সমাধান মেলেনি। কুম্বলে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিসিসিআই তাঁকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছে। অধিনায়ককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, এই ধারণা ভুল। সবাইকেই গুরুত্ব দেওয়া হয়। তবে কখনও কখনও মতপার্থক্য দেখা দেয়।’

সেরা শিরোনাম

IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget