এক্সপ্লোর

ভারতে কোচিং করানো আমার ভাবনার চেয়েও বেশি জটিল ছিল, দাবি গ্রেগ চ্যাপেলের

নয়াদিল্লি: ‘ভারতে জীবনের অনেক স্তর রয়েছে। ক্রিকেটেও অনেক ধাপ আছে। আমি যা ভেবেছিলাম, এখানে কোচিং করানো তার চেয়ে অনেক বেশি জটিল। বিশেষ করে একজন বহিরাগতর পক্ষে জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে সফল হওয়া খুব কঠিন।’   এই মন্তব্য আর কারও নয়, খোদ গ্রেগ চ্যাপেলের। ভারতীয় দলের কোচ হিসেবে যাঁর শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই বিতর্কে ভরা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঝামেলা তো ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম বিতর্কিত অধ্যায়। তবে শুধু সৌরভই নন, দু বছরের মেয়াদকালে আরও কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন ‘গুরু গ্রেগ’। এত বছর পরেও সেই বিতর্কের আঁচ নেভেনি।   এহেন গ্রেগ এতদিন পরে ভারতে কোচিংয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। একটি ক্রীড়া বিষয়ক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘ভারতীয় দলের সঙ্গে সফর করার সময় মনে হত যেন বিটলস ব্যান্ডের সঙ্গে আছি। ভারতীয় ক্রিকেটারদের জনপ্রিয়তা এমনই। দেশের যেখানেই যেতাম, সমর্থকদের উন্মাদনা চোখে পড়ত। বিমানবন্দরে বিশাল ভিড় থাকত। গোটা বিমানবন্দর থমকে যেত। দলের মধ্যে থেকে এটা দেখার পর আমি বুঝেছি, ভারতীয় ক্রিকেটারদের উপর কতটা চাপ থাকে। ভারতীয় ক্রিকেটারদের কাজ সহজ নয়। বিশেষ করে বিখ্যাত ক্রিকেটারদের। প্রত্যাশার চাপ, জীবনের প্রতি পদ বাধা, স্বাধীনভাবে চলাফেরা করার স্বাধীনতা না থাকা সত্ত্বেও ভারতীয় ক্রিকেটাররা যেভাবে খেলে, তার প্রশংসা করতেই হবে।’   বারবার বিতর্কে জড়ালেও, তিনি যে সময় ভারতীয় দলের কোচ হয়েছিলেন, সেই সময় অনেক বেশি প্রতিভাবান ক্রিকেটার ছিলেন বলেই মত গ্রেগের। তিনি খেলোয়াড় জীবনে ভারতের যে দলের বিরুদ্ধে খেলেছিলেন, তার চেয়ে কোচিং জীবনের দলকে এগিয়ে রাখছেন। বিশেষ করে টেস্ট দলের ব্যাটিং লাইনআপের প্রশংসা করে গ্রেগ বলেছেন, সেই দলের মতো ব্যাটিংয়ের প্রতিভা ও গভীরতা অন্য কোনও দলের ছিল না। তবে বোলিং বিভাগ তেমন শক্তিশালী না হওয়ায় দল দেশের বাইরে তেমন সাফল্য পায়নি।

সেরা শিরোনাম

Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Bengal vs Delhi: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?
Indian Cricket: নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
Ravindra Jadeja: আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget