এক্সপ্লোর

Gurdeep Singh Wins Bronze: ভারোত্তোলনে গুরদীপের হাত ধরে ভারতের ঝুলিতে এল দশম পদক

CWG 2022: ভারোত্তোলনে চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ভারতের পদকের দৌড় অব্যাহত। এবার ১০৯ কেজি বা তার বেশি ওজনের বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের গুরদীপ সিংহ (Gurdeep Singh)।

বার্মিংহাম: ভারোত্তোলনে চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ভারতের পদকের দৌড় অব্যাহত। এবার ১০৯ কেজি বা তার বেশি ওজনের বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের গুরদীপ সিংহ (Gurdeep Singh)। সব মিলিয়ে ৩০৯ কেজি ওজন তুললেন তিনি। পাকিস্তানের মহম্মদ নুর দস্তগীর ৪০৫ কেজি ওজন তুলে সোনা জিতেছেন। নিউজিল্যান্ডের অ্যান্ড্রু লিটি ৩৯৪ কেজি ওজন তুলে রুপো জিতেছেন।

কীভাবে এল পদক

স্ন্যাচে প্রথম ও তৃতীয় প্রচেষ্টায় ব্যর্থ হন গুরদীপ। তবে দ্বিতীয় প্রয়াসে ১৭৩ কেজি তুলেছিলেন তিনি। তালিকায় তিন নম্বরে ছিলেন। তারপর ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রয়াসে ২০৭ কেজি ওজন তোলেন। দ্বিতীয় প্রয়াসে ব্যর্থ হলেও তৃতীয় প্রচেষ্টায় ২২৩ কেজি ওজন তোলেন তিনি। পাকিস্তানের ভারোত্তোলক গেমস রেকর্ড গড়ে সোনা জেতেন।

ভারোত্তোলনে ১০ পদক

চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022)) ভারোত্তোলনে ফুল ফোটাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। বার্মিংহামে ভারতীয় ভারোত্তোলকরা দশটি পদক দিয়েছেন দেশকে। বুধবার, কমনওয়েলথ গেমসের ষষ্ঠ দিনে সকলের নজর ছিল লভপ্রীত সিংহের (Lovepreet Singh) দিকেও। যিনি পুরুষদের ১০৯ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ব্রোঞ্জ জিতে সকলের আস্থার মর্যাদা রাখলেন লভপ্রীত। ভারোত্তোলনে দশম পদকটি আনলেন গুরদীপ।

হাই জাম্পে ইতিহাস

ভারতের কোনও অ্যাথলিট কোনওদিন যা পারেননি, তাই করে দেখালেন তেজস্বীন শঙ্কর (Tejaswin Shankar)। কমনওয়েলথে গেমসে (Commonwealth Games) হাই জাম্পে পদক জিতলেন। এর আগে কমনওয়েলথ গেমসের মঞ্চে ভারতের কোনও অ্যাথলিট হাই জাম্পে পদক জিততে পারেননি। সেদিক থেকে দেখলে দৃষ্টান্ত তৈরি করলেন শঙ্কর।

শেষ মুহূর্তে অন্তর্ভুক্তি

তেজস্বীনকে ভারতীয় দলে রাখা হয়েছিল শেষ মুহূর্তে। কমনওয়েলথ গেমস শুরু হওয়ার ঠিক আগে তিনি যোগ্যতা অর্জন করেন। জাতীয় রেকর্ডের অধিকারী শঙ্কর হাই জাম্পের ফাইনালে ২.২২ মিটার লাফালেন। জিতে নিলেন ব্রোঞ্জ। বাহামার ডোনাল্ড থমাস ও ইংল্যান্ডের জোয়েল ক্লার্ক খানও ২.২২ মিটার লাফিয়েছিলেন। কিন্তু শঙ্কর একবারের প্রচেষ্টাতেই ২.২২ মিটার লাফিয়েছিলেন বলে তিনিই তৃতীয় হন। বাকি দুই অ্যাথলিট একাধিকবারের প্রচেষ্টায় ওই উচ্চতা স্পর্শ করেন।

আরও পড়ুন: স্কোয়াশে ব্রোঞ্জ জিতলেন সৌরভ ঘোষাল

সেরা শিরোনাম

Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget