এক্সপ্লোর

Jasprit Bumrah: গোয়ায় হবে অনুষ্ঠান, বিয়ে করছেন জসপ্রীত বুমরাহ!

Jasprit Bumrah wedding: রবি বা সোমবার হবে বুমরাহর বিয়ের অনুষ্ঠান।

মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহর বিয়ে ঠিক হয়ে গিয়েছে। রবিবার বা সোমবার গোয়ায় হবে অনুষ্ঠান। পাত্রী ক্রিকেট প্রেজেন্টার সঞ্জনা গণেশন। বুমরাহ বা সঞ্জনা, কেউই বিয়ের কথা স্বীকার করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ে নিয়ে বহু পোস্ট দেখা যাচ্ছে। সূত্রের খবর, ছুটি নিয়েছেন সঞ্জনা। তবে তিনি কবে গোয়া যাচ্ছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

">

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে খেলেননি বুমরাহ। তিনি ব্যক্তিগত কারণে ছুটি নেন। তখন থেকেই তাঁর বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়। শোনা যায়, অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়েছে এই ক্রিকেটারের। অনুপমার ইনস্টাগ্রাম পোস্ট জল্পনা বাড়িয়ে দেয়। অনুপমা জানান, তিনি গুজরাতের দ্বারকায় আসছেন। বুমরাহর নিজের শহর আমদাবাদের কাছেই দ্বারকা। সেই কারণেই জল্পনা তুঙ্গে ওঠে। তবে এবার জানা গেল, সঞ্জনার সঙ্গে বিয়ে হচ্ছে বুমরাহর।

This is where it all Begins 😂#bumrah #BumrahMarriage #India pic.twitter.com/DCRLg67HEs

— Samyutha (@samutha1197) March 9, 2021

">

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, বিয়ের কথা বলেই ছুটি নিয়েছেন বুমরাহ। তিনি বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এবং একদিনের সিরিজেও খেলবেন না এই পেসার।

FINALLY CONFIRM ❣
Jasprit Bumrah will be marrying Sanjana Ganeshan on 14th-15th March in Goa..💕

MatLab #MIvsKKR 😃😂#bumrah #BumrahMarriage #sanjanaganesan pic.twitter.com/4CSsElgOWa

— ༻ϻaͥhmͣuͫd༺ (@mahmudayan216) March 8, 2021

">

বুমরাহর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তিনি মাকে নিয়ে মুম্বই থেকে গোয়া যাচ্ছেন। বিয়ের অনুষ্ঠানে দু’পক্ষ মিলিয়ে মাত্র ২০ জন অতিথি উপস্থিত থাকতে পারেন। তাঁরা কেউই ফোন নিয়ে যেতে পারবেন না। বুমরাহর বিয়ের অনুষ্ঠানে তাঁর কোনও সতীর্থই থাকছেন না। পরে রিসেপশনে থাকবেন সতীর্থ ও বিসিসিআই কর্তারা।

আমদাবাদে জন্ম বুমরাহর। ছোটবেলায় তিনি বাবাকে হারান। তাঁকে ও তাঁর বোনকে বড় করে তোলেন মা। ছোটবেলা থেকেই ক্রিকেটের ভক্ত বুমরাহ। তাঁর প্রথম কোচ কিশোর ত্রিবেদী।

অন্যদিকে, সঞ্জনা বিভিন্ন ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানের সঞ্চালক। তিনি কলকাতা নাইট রাইডার্সের সমর্থক। একাধিকবার কেকেআর-এর ড্রেসিংরুমে দেখা গিয়েছে তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget