এক্সপ্লোর

আমাদের যথেষ্ট টাকা আছে, ক্রিকেট দেশের চেয়ে বড় নয়, শোয়েবের ভারত-পাক সিরিজের প্রস্তাবের বিরোধিতায় কপিল

কপিল আরও বলেছেন, তিনটি ম্যাচ হলে কত টাকা উঠবে? অযথা ঝুঁকি নেওয়ার দরকার নেই।

নয়াদিল্লি: করোনা ত্রাণে টাকা জোগাড়ের লক্ষ্যে ভারত-পাকিস্তানের একদিনের সিরিজ আয়োজনের যে প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার, তার বিরোধিতা করলেন কপিল দেব। একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ভারতের টাকা দরকার নেই। ক্রিকেট ম্যাচের জন্য জীবনের ঝুঁকি নেওয়া যায় না।’ গতকাল শোয়েব বলেন, ভারত ও পাকিস্তানে করোনা ভাইরাসের মোকাবিলার জন্য অর্থ সংগ্রহ করার লক্ষ্যে দু’দলের একদিনের সিরিজ আয়োজন করা উচিত। তবে এই প্রস্তাবে মত নেই কপিলের। তিনি বলেছেন, ‘ওর নিজস্ব মতপ্রকাশের অধিকার আছে। তবে আমাদের টাকা তোলার প্রয়োজন নেই। আমাদের যথেষ্ট টাকা আছে। বিসিসিআই ৫১ কোটি টাকা দিয়েছে। প্রয়োজন হলে আরও টাকা দিতে পারে। এই মুহূর্তে সঙ্কটের মোকাবিলার জন্য প্রশাসনের একযোগে কাজ করা উচিত। আমি এখনও টিভিতে দেখছি রাজনীতিবিদরা পরস্পরকে দোষারোপ করে চলেছেন। এটা বন্ধ হওয়া দরকার। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। এই সময় ক্রিকেট ম্যাচ আয়োজনের অর্থ হল ক্রিকেটারদের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। সেটা করার দরকার নেই।’ কপিল আরও বলেছেন, ‘তিনটি ম্যাচ হলে কত টাকা উঠবে? অযথা ঝুঁকি নেওয়ার দরকার নেই। আমার মতে, আগামী পাঁচ-ছ মাস ক্রিকেট খেলার কথা ভাবাই যাবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রিকেট খেলা ফের শুরু হবে। দেশের চেয়ে খেলা বড় নয়। এখন গরিব মানুষ, হাসপাতালের কর্মী, পুলিশ সহ যাঁরা করোনা ভাইরাসের বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করছেন তাঁদের দেখা উচিত।’ মার্কিন যুক্তরাষ্ট্র সহ করোনা আক্রান্ত বিভিন্ন দেশে ভারত ওষুধ পাঠানোয় গর্বিত কপিল। এ বিষয়ে তিনি বলেছেন, ‘অন্যদের সাহায্য করা আমাদের সংস্কৃতি। আমি তার জন্য গর্বিত। অন্যদের সাহায্য করার জন্য আমাদের কৃতিত্ব দাবি করা উচিত নয়। আমাদের এমন একটি দেশ হয়ে ওঠা উচিত যাতে অন্যদের থেকে কিছু নেওয়ার চেয়ে বেশি করে দিতে পারি। নেলসন ম্যান্ডেলা ২৭ বছর ধরে একটি ছোট্ট সেলে ছিলেন। তার সঙ্গে তুলনা করলে আমরা অনেক ভাল আছি। সব সুযোগ-সুবিধা ভোগ করছি। এই মুহূর্তে জীবনের চেয়ে বড় কিছু নেই। আমাদের এখন জীবন বাঁচানো দরকার।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
Messi Father Death: চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget