এক্সপ্লোর

IND vs BAN: কঠোর অনুশীলনই সাফল্যের মূলমন্ত্র, এশিয়া কাপে নিজের বিধ্বংসী ফর্মের রহস্য় খোলসা করলেন অভিষেক

Abhishek Sharma: বাংলাদেশের বিরুদ্ধে ৩৭ বলে ৭৫ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন অভিষেক শর্মা।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অভিষেক শর্মা টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেছেন, ২০০ স্ট্রাইক রেটে খেলছেন।
  • বাংলাদেশের বিরুদ্ধে ৩৭ বলে ৭৫ রান করে অভিষেক ম্যাচসেরা নির্বাচিত হন।
  • ভারতের জয়ে কুলদীপ যাদব বল হাতে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন।
  • এই জয়ের ফলে ভারত অপরাজিত থেকে এশিয়া কাপের ফাইনালে উঠেছে।

দুবাই: চলতি এশিয়া কাপে স্বপ্নের ফর্মে রয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিনি টুর্নামেন্টের সর্বাধিক রানসংগ্রাহক। শুধু যে অভিষেক রান করেছেন তাই নয়, সেই রান এসেছে ২০০-র স্ট্রাইক রেটে। বাংলাদেশের বিরুদ্ধেও ভারতের তরুণ ওপেনার ফের একবার বিধ্বংসী এক ইনিংস খেলেন। তিনি ৩৭ বলে ৭৫ রানের ইনিংস খেলেন। 

তাঁর আগ্রাসী ব্য়াটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ বিশেষজ্ঞ থেকে অনুরাগী সকলেই। নিজের মানসিকতার বিষয়ে বলতে গিয়ে অভিষেক জানান তিনি দলের হয়ে নিজের কাজটা করতে বদ্ধপরিকর এবং তার জন্য় ইনিংসের প্রথম বল হ' 'লেও তিনি বড় শট মারতে দুইবার ভাবেন না। অভিষেক জানান, 'আমি দলের হয়ে নিজের কাজটা করেছি। আমি আগেও বলেছি আমি প্রথম বল হলেও, তা যদি মারার মতো হয়, আমি মারার চেষ্টাই করি। পাওয়ার প্লেতে সবসময় দলের হয়ে বেশি বেশি রান করে তুলে নেওয়ার লক্ষ্যে থাকি। কিছু কিছু সময়ে আমি ইচ্ছা করেই আগে থেকেই ঠিক করে রাখি যে প্রথম বলেই বড় শট খেলে বোলারদের চাপে ফেলব।'

ম্যাচে এহেন ব্যাটিং করার জন্য অনুশীলনে কড়া কসরত করেছেন বলেই জানান অভিষেক। 'অনুশীলনে তো আমরা অনেকগুলি করে বল খেলি, সেই সময়ই আমি প্রচুর খাটা খাটনি করেছি। নেটে অনেক সময়ই খুব বেশি শট খেলতে গেলে আউট হওয়ার ঝুঁকি থাকে। তবে আমি থামি না, সবসময় চেষ্টা করি যাতে আউট না হয়ে নিরন্তর এই বড় বড় শটগুলি খেলতে পারি' বলেন তিনি।

বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪১ রানে জয় ছিনিয়ে নেয় সূর্যকুমার যাদবের দল। এই জয়ের সুবাদেই অপরাজিত থেকেই এশিয়া কাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ১৬৮/৬ বোর্ডে তুলেছিল। জবাবে রান তাড়া করতে নেমে ১২৭ রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর পাকিস্তান-বাংলাদেশ দ্বৈরথ এখন হয়ে দাঁড়াল এবারের এশিয়া কাপের নক আউট ম্যাচ। যাঁরা জিতবে, তাঁরাই ফাইনালে উঠে যাবে।

বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে বিধ্বংসী ৭৫ রানের ইনিংসের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন অভিষেক শর্মা। বল হাতে ভারতের হয়ে সর্বাধিক তিন উইকেট নেন কুলদীপ যাদব। ভারতীয় দলের বিজয়রথ যে তড়তড়িয়ে এগোচ্ছে, তা কিন্তু বলাই বাহুল্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget