এক্সপ্লোর

Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?

Ajinkya Rahane Retirement: গত মরশুম পর্যন্ত রাহানে নাইটদের ক্যাপ্টেনও ছিলেন। বৃহস্পতিবারই নিজের সোশ্য়াল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করেন রাহানে।

কলকাতা: ক্রিকেটকে বিদায় জানালেন অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। দীর্ঘ সময় ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন। শুধুমাত্র মুম্বইয়ের জার্সিতে ঘরোয়া ক্রিকেট ও আইপিএলকেকেআরের জার্সিতে খেলছিলেন বর্তমানে। গত মরশুম পর্যন্ত রাহানে নাইটদের ক্যাপ্টেনও ছিলেন। বৃহস্পতিবারই নিজের সোশ্য়াল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করেন রাহানে। ২০২০-২১ মরশুমে রাহানের নেতৃত্বেই অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিল ভারত। ভারতীয় টেস্ট দলের দীর্ঘ সময় ধরে সহ অধিনায়ক হিসেবেও খেলেছেন। তিন ফর্ম্য়াটেই নেতৃত্বভার সামলেছেন।

রাহানের অবসর ঘোষণার পরই মুম্বই ক্রিকেট অ্য়াসোসিয়েশনের সভাপতি অজিঙ্ক নায়েক জানান, 'রাহানের অবসর ভারতীয় ক্রিকেটে একটা অধ্যায়ের সমাপ্তি হল। ওঁর ডেডিকেশন, কম্পোজার, চাপের মুখে দুর্দান্ত পারফরম্যান্সই ওকে মুম্বই ক্রিকেটের অন্য়ত অ্য়াম্বাসেডর হিসেবে তুলে ধরেছে। তরুণ প্রজন্মের কাছে রাহানে একটা অনুপ্রেরণার নাম।'

নিজের আন্তর্জাতিক ক্রিকেটে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ান ডে, ২০টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন। আইপিএলে ২১২টি ম্য়াচ খেলেছেন ৬টি আলাদা আলাদা দলের হয়ে। নিজের ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় রাহানে জানিয়েছেন, 'এটাই জীবনের সত্যি যে সবকিছুর একটা শুরু যেমন আছে, একটা শেষও আছে। যখন সময় আসে, তখন তাকে সম্মান জানিয়ে এগিয়ে যাওয়াই উচিত। আমি নিজের ব্যাটিং সবসময় উপভোগ করেছি ও গুরুত্ব দিয়েছি। আমার মনে হয়েছে এটাই আমার সরে দাঁড়ানোর ও ক্রিকেটের সব ফর্ম্য়াট থেকে অবসর নেওয়ার সেরা সময়।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ajinkya Rahane (@ajinkyarahane)

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইংল্য়ান্ডের মাটিতে টি-টোয়েন্টি ম্য়াচের মধ্য়ে দিয়ে। ২০১৩ সালে টেস্ট স্কোয়াডে সুযোগ পান। এরপর নিজেকে টেস্ট স্কোয়াডের নিয়মিত সদস্য করে তুলেছিলেন। একটা সময়ে রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা করা হত। টেস্টে ৩৮.৪৬ গড়ে ৫০৭৭ রান করেছেন নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে। টেস্ট কেরিয়ারে ১২টি শতরানের আটটিই এসেছে অ্য়াওয়ে সিরিজ থেকে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মাটিতেও সাফল্য পেয়েছেন। ঐতিহাসিক লর্ডসে ২০১৪ টেস্ট সিরিজে রাহানের সেঞ্চুরিটি এখনও ভারতীয়দের মধ্য়ে অন্য়তম সেরা ইনিংস মানা হয়। ২০২৩ সালে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, রাইজিং পুণে সুপারজায়ান্টস, দিল্ল ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন রাহানে।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget