এক্সপ্লোর

IND vs PAK: ধোনি, পন্থকে টেক্কা দেওয়ার সুযোগ, এশিয়া কাপ ফাইনালেই কি নতুন নজির গড়বেন স্যামসন?

Sanju Samson Record: প্রতি ম্যাচে ব্যাট করার সুযোগও পাচ্ছেন না। এই পরিস্থিতিতেও এবার এশিয়া কাপ ফাইনালের মঞ্চে নজির গড়ার হাতছানি রয়েছে কেরলের ব্যাটারের সামনে।

দুবাই: গত এক বছরে টি টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে ওপেনিংয়ে নেমে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। কিন্তু শুভমন গিল চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) ওপেন করছেন, তাই লোয়ার মিডল অর্ডারে নামতে হচ্ছে সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। প্রতি ম্যাচে ব্যাট করার সুযোগও পাচ্ছেন না। এই পরিস্থিতিতেও এবার এশিয়া কাপ ফাইনালের মঞ্চে নজির গড়ার হাতছানি রয়েছে কেরলের ব্যাটারের সামনে। টেক্কা দিতে পারেন মহেন্দ্র সিংহ ধোনি, ঋষভ পন্থকে। 

চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনটি ইনিংসে মোট ১০৮ রান করেছেন ৩৬ গড়ে। ওমানের বিরুদ্ধে ৫৬ রানের ইনিংসটিই এই টুর্নামেন্টে স্যামসনের সর্বোচ্চ রান। তিন নম্বর পজিশনে নেমে অর্ধশতরান করেছিলেন। এছাড়া পাঁচ নম্বর পজিশনে দুবার নেমেছেন। ১৩ ও ৩৯ রান করেছেন। 

টি টোয়েন্টি ফর্ম্যাটে যে কোনও মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে ভারতীয় উইকেটকিপার হিসেবে সর্বাধিক রান করার নজির রয়েছে পন্থের ঝুলিতে। ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপে পন্থ ১৭১ রান করেছিলেন। আর ৬৪ রান করলেই পন্থকে টেক্কা দেওয়ার সুযোগ স্যামসনের সামনে। এই তালিকায় দ্বিতীয় স্থানে মহেন্দ্র সিংহ ধোনি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ইনিংসে ১৫৪ রান করেছিলেন। তাঁকেও টেক্কা দিতে পারেন মহেন্দ্র সিংহ ধোনি।

এদিকে, আর ৩১ রান করলেই টি-টোয়েন্টিি ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে মঞ্চে ১০০০ রান পূরণ করে ফেলবেন স্যামসন। এখনও পর্যন্ত ৪৮ ম্য়াচে ৯৬৯ রান করেছেন ডানহাতি উইকেট কিপার ব্য়াটার। ১৪৯ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। তিনটি সেঞ্চুরি ও তিনটি অর্ধশতরান রয়েছে স্যামসনের ঝুলিতে।

কিছুদিন আগেই ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে স্যামসনের ব্যাটিং পজিশন নিয়ে কথা বলতে গিয়ে জানিয়েছিলেন, ''ও দুই ম্যাচই ঠিকঠাক সুযোগ পেয়েছ। হ্যাঁ, এখনও এই ভূমিকায় কেমনভাবে খেলতে হবে, সেটা এখনও বোঝার চেষ্টা করছে ও। পাকিস্তান ম্যাচে উইকেটটা একটু কঠিনই ছিল। তবে শুরুতে শুভমন ও অভিষেক যা খেলছে, তিনে অধিনায়ক, চারে তিলকের পর আমরা পাঁচ নম্বর ব্যাটারের খোঁজে। আমরা মনে করি সঞ্জু এই নম্বরে আমাদের সেরা বিকল্প। আমরা নিশ্চিত অদূর ভবিষ্যতে এই ভূমিকায় কীভাবে খেলতে হয়, ও সেটা ঠিক বুঝে পথ বের করবে।''

আজ পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটের সুযোগ পাবেন কি না, তা এখনই বলা সম্ভব নয়। তবে পেলে কিন্তু বড় রান করার লক্ষ্যেই মাঠে নামবেন স্যামসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget